• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২০
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সংকট থাকলেও তা কাটিয়ে উঠছি: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ

প্রতিনিধি: / ৪২১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

সংকট থাকলেও বাংলাদেশ তা কাটিয়ে উঠছে। ধীরে ধীরে উন্নতি করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।সোমবার সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি, ফ্রান্স সরকারের জলবায়ুবিষয়ক বিশেষ দূত স্টিফেন ক্রোজা ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফডি) কান্ট্রি ডিরেক্টর আর্নড হেমলিয়ারসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফডি) কার্যক্রম চালু আছে। তারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে, সেগুলো নিয়েই আলোচনা হয়েছে। নির্দিষ্ট কোনো বিষয়ে ফোকাসের কথা বলা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, সেরকম কিছু নেই। প্রতি বছরই আমাদের সঙ্গে আলোচনা হয়। এ বছর ইনোভেশন (উদ্ভাবন) বিষয়ে বাংলাদেশসহ অন্য সবার সঙ্গে তাদের আলোচনা হয়েছে। আইএফডি বলেছে তারা আরও কো-অপারেশন চায়, সে দিক থেকে বাংলাদেশের প্রত্যাশা কী, জানতে চাইলে তিনি আরও বলেন, বাংলাদেশে এখন অনেক ধরনের সমস্যা আছে। এর মধ্যে মার্কেটিং একটি সমস্যা। কৃষকের কাছ থেকে পণ্য ঢাকায় আসতে আসতে এটা মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যায়। এটি একটা বড় সমস্যা। আমরা চিন্তাভাবনা করছি কীভাবে এটিকে পরিবর্তন করা যায়। মন্ত্রী বলেন, আমরা কোনো নিদিষ্ট দেশের ওপর নির্ভরশীল নই। কিন্তু আমরা সবার সঙ্গে পরামর্শ করে কাজ করি, আইডিয়া নিই, বড় করি। আর্থিকভাবে বিভিন্ন পার্টনার আমাদের সহায়তা করে। এডিবি ও ফ্রান্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ তো এখন ভালো করছে। তবে আমরা সমস্যা থেকে একেবারে বের হয়ে গেছি, তা কিন্তু নয়। এডিবি নতুন কোনো কমিটমেন্ট করেছে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নিশ্চয়ই করেছে, তারা তো বাংলাদেশকে সাহায্য করছে। তা চলতে থাকবে। একটি কথা অনেকেই বলে, বাংলাদেশ দেউলিয়া হয়ে গেলো। না, বাংলাদেশ কোথায় দেউলিয়া? এত বড় একটি দেশ দেউলিয়া হতে পারে না। আমাদের রিজার্ভ উন্নতি করছে। দেশের সংকট কি কেটে যাচ্ছে বলা যায়, জানতে চাইলে তিনি বলেন, সংকট আছে। কিন্তু আমরা ওভারকাম করছি। ধীরে ধীরে আমরা উন্নতি করছি। নতুন মন্ত্রিসভা হলো, কালই সব ঠিক হয়ে যাবে, এ রকম হবে না। আমরা ট্র্যাকে ফিরলাম কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, হ্যাঁ আমরা ট্র্যাকে ফিরলাম। অবশ্যই, আমি এটি আগেও বলেছি। বাংলাদেশ এখন ঊর্ধ্বমুখী, সম্ভাবনার বাংলাদেশ, সেই ট্র্যাকেই আমরা ফিরে এসেছি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com