• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৮
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সবজিতে স্বস্তি, তবে চোখ রাঙ্গাচ্ছে ঝিঙ্গা

প্রতিনিধি: / ৩০৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে কমেছে এসেছে সবধরনের সবজির দাম। এতে স্বস্তি ফিরে এসেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে বাজারে নতুন আসা ঝিঙ্গার দাম নিয়ে তাদের মনে অসন্তোষ বিরাজ করছে। ক্রেতারা বলছেন, ঝিঙ্গা প্রকার ভেদে কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৮০। আর ৩০ টাকা কেজি দরের আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। আলু ছাড়া বেগুন ১০ থেকে ৩০, করলাসহ ১৫ খেকে ৩০, শশা ১০ থেকে ২০, ঢেরস ১০ থেকে ২০টাকাসহ সবধরনের সবজির দাম একটু কমে এসেছে। আর বিক্রেতারা বলছেন, বাজারে ঝিঙ্গা নতুন এসেছে তাই সরবরাহ কম। এ জন্য ঝিঙ্গার দাম একটু বেশী। আর সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে সবধরনের সবজির দাম  শুক্রবার (৫ এপ্রিল) বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে কথা হয় ক্রেতা নয়ন তালুকদারের সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে সবজির দাম মোটামুটি কমই আছে। একমাস আগের ৪০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে, ৮০ টাকা কেজির করলা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে, ১০ টাকা আঁটির পুইশাক বিক্রি আছে ৫ টাকা আঁটি দরে।

নয়ন তালুকদার আরও বলেন, ‘এসব কাঁচা সবজির দাম বেশির কারণে মধ্যবিত্ত আয়ের মানুষেরা একমাস আগে তো কিনতে হিমশিম খেতো। এখন দাম একটু  স্বাভাবিক পর্যায়ে এসেছে।’

আরেক ক্রেতা লাল মিয়া বলেন, ‘অন্যান্য সবজির দাম কমলেও আলুর দাম তো এখনও ৩৫ টাকা।যে আলু প্রায় সব তরকারিতে লাগে, সেই আলুর দাম কমা দরকার। তাহলে সব শ্রেণীর মানুষের জন্য সুবিধা হবে।’আর বাজারে নতুন আসা ঝিঙ্গাতো রিতিমত চোখ রাঙ্গাচ্ছে। মধ্যবিত্ত আয়ের মানুষের সাধ্যের মধ্যে ঝিঙ্গা আসতে আরো সময় লাগবে

মোরেলগঞ্জ বাজারের সবজি বিক্রেতা নাজমুল হাসান বলেন, ‘এখন বাজারে প্রায় সবজিরই দামই কমেছে। কিছু সবজি আছে এখন পুরনো হয়ে আসছে। যেমন সিম। এখন আর মানুষ সিম কিনছে না। সিমের বিচি কিনছে। তাই সিমের দাম কমে এসেছে।’

মাহাবুব হোসেন আরও বলেন, ‘ঝিঙ্গা নতুন সবজি তাই দাম একটু বেশী। সজনে ডাটার কেজি ছিল ১৬০ টাকা। এখন বিক্রি করছি ১০০ থেকে ১২০ টাকায়। তবে আলুর সরবরাহ থাকায় ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । সরবরাহ বাড়লে দাম এমনিতেই কমে আসবে।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com