• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজে ওরিয়েন্টেশন সম্পন্ন

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৪১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন সম্পন্ন

সরকারি নির্দেশনার আলোকে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বা উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
কলেজের আব্দুল মজিদ কলা ভবনের ৫নং কক্ষে ৮ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টা হতে অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টেশন ক্লাসে সভাপতিত্বের পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ, ১৬বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা প্রফেসর অলোক কুমার ব্যানার্জী।
উদ্বোধনী ক্লাসে জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক মো: আবু তালেব সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা রাখেন হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী  ও ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন) এবং প্রাক্তন শিক্ষার্থী নাসিম হাসান (ঢাকা বিশ্ববিদ্যালয়)।
এসময় স্বণামধন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার অনুভূতি ব্যক্ত করেন  একাদশ ১ম বর্ষের কয়েকজন নবাগত শিক্ষার্থী।  কলেজের চৌকস রোভার স্কাউট সদস্য ও কলেজ স্টাফদের সহযোগিতায় উদ্বোধনী ক্লাসের প্রথম পর্যায়ে সকল শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীদের আত্ম পরিচিতি ঘটে।
উপস্থিত নবাগত শিক্ষার্থীদের আত্মপরিচিতির মাধ্যমে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে স্বাগতিক দেবহাটা উপজেলা, কালিগঞ্জ উপজেলা, শ্যামনগর উপজেলা, আশাশুনি উপজেলা, সাতক্ষীরা সদর উপজেলা ও কয়রা উপজেলার শিক্ষার্থীরা আদর্শ মানুষ হওয়ার লক্ষে মানসম্মত শিক্ষা গ্রহণের জন্য একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও পীরে কামেল এর নামে সখীপুরে স্থাপিত ঐতিহ্যবাহী সরকারি প্রতিষ্ঠানটিতে তারা ভর্তি হয়েছেন।
শেষ পর্যায়ে নবাগত শিক্ষার্থীদের মাঝে বিতরণের লক্ষে একজন শিক্ষার্থীর হাতে এক কপি প্রসপেকটাস তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com