• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

সাংবাদিক আরাফাত আলীর বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোঃ আলাউদ্দীন, কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি / ২৯৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
সাংবাদিক আরাফাত আলীর বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক আলোকিত সকাল’ পত্রিকার স্টাফ রিপোর্টার ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক আরাফাত আলী এবং তার গ্রামবাসীর উপর সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনের কর্মচারিদের হামলা ও মারপিটের পর উল্টো তাদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। কালিগঞ্জ জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহমান বাদী হয়ে সাংবাদিক আরাফাত আলীকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনকে আসামি করে ২৩ এপ্রিল এই মামলা দায়ের করেন।
অনিয়মতান্ত্রিক ভাবে বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদ করায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য আরাফাত আলী এবং অন্যান্যদের উপর পল্লী বিদ্যুৎ সমিতির ৫/৬ জন স্টাফের হামলা ও মারপিটের পর উল্টো মিথ্যা মামলা দায়েরে প্রতিবাদ জানিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
অবিলম্বে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল আলম, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানূর রহমান, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, সদস্য মাসুদ পারভেজ ক্যাপ্টেন, আফজাল হোসেন, আব্দুল হামিদ, হাবিবুল্যাহ বাহার, মোখলেসুর রহমান মুকুল, রফিকুল ইসলাম, ফজলুল হক, আবুল কালাম বিন আকবার, মো. আবু বক্কর সিদ্দিক, মো. শের আলী, আব্দুস সালাম. জিএম আব্দুল বারী, বাপ্পী সরকার, মাসুদ খান, মো. আলাউদ্দিন প্রমুখ।
এছাড়াও কালিগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য আরাফাত আলীকে মারপিট ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com