• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

সাংবাদিক তুহিনকে হ’ত্যার প্র’তি’বা’দে শ্যামনগরে মানববন্ধন ও প্র’তি’বাদ সমাবেশ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গাজীপুরের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সকাল ১০টা থেকে পৌর সদরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যসহ সাধারণ মানুষ অংশ নেয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক সামিউল আজম মনিরের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রিপোর্টস ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরান , সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি, উপকুলীয় প্রেসক্লাবের সভাপতি, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি প্রেসক্লাবের সম্পাদক মোস্তফার কামাল, সিনিয়র সাংবাদিক মোহনা টিভির শেখ আফজালুর রহমান, সাংবাদিক হোসাইন বিন আফতাব আব্দুল আলিম প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন শুধু চাঁদাবাজির ভিডিও ধারনের জন্য তুহিন ভাইকে হত্যা করা হয়নি। বরং তার সৎ সাংবাদিকতায় যারা নানাভাবে বেকায়দায় পড়েছে তাদের ইন্ধনে এমন জঘন্যজনক কান্ড ঘটানো হয়েছে। সাগর-রুনির হত্যার আজও বিচার হয়নি- উল্লেখ করে বক্তারা বলেন রাজনৈতিক প্রভাবশালীদের মদদে একের পর এক সাংবাদিকদের উপর নির্যাতন হচ্ছে। দেশের প্রচলতি আইনের প্রয়োগ না থাকায় সাধারন নিরীহ মানুষের শেষ আশ্রয়স্থল সাংবাদিকরা পর্যন্ত আজ নিরাপদ নয়। গাজীপুরের সাংবাদিক তুহিনের হত্যাকান্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু সাঈদ, জাহিদ সুমন, মুনসুর আলম, আব্দুল কাদের, রনজিৎ বর্মন, এস এম মিজানুর রহমান মোহাম্মদ আলী, কামরুজ্জামান, উপজেলার শতাধিক সাংবাদিক বৃন্দ প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com