• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

সাকিব শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দলে ফিরলেন

প্রতিনিধি: / ২৭৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

স্পোর্টস: এক বছর পর বাংলাদেশ টেস্ট দলে ফিরলেন অলরাউন্ডার সাকিবম আল হাসান। শ্রীলংকার বিপক্ষে আগামী ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের জন্যঘোষিত দলে রাখা হয়েছে সাকিববে। গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। ঐ ম্যাচে ব্যাট হাতে ৮২ রান ও বোলিং ২ উইকেট নিয়ে দলের জয়ের নায়ক ছিলেন তিনি। কিন্তু ঐ ম্যাচে বাম তর্জনীতে চিড় ধড়ায় বিশ^কাপে বাংলাদেশের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি সাকিব। বিশ্বকাপ চলাকালীন চোখের সমস্যায় পড়েছিলেন সাকিব। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এবং অ্যাওয়ে সিরিজে খেলতে পারেননি তিনি। এরপর টি-টোয়েন্টি এবং ওয়ানডে দল থেকেও বাদ পাড়েন সাকিব। এমনকি শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দলেও সুযোগ হয়নি তারা। কারণ চোখের সমস্যা থেকে সুস্থ হতে পারেননি তিনি। তবে টিম ম্যানেজমেন্টের মতে, ভালো অনুভব করার পাশাপাশি কোন সমস্যা ছাড়াই চলমান ঢাকা প্রিমিয়ার লিগের কিছু ম্যাচ খেলেছেন সাকিব। ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন সাকিব। তার অন্তুর্ভুক্তিতে বাদ পড়েছেন প্রথম টেস্টে ১৫ সদস্যের দলে থাকা ব্যাটার তাওহিদ হৃদয়। বাঁ-পায়ের গোড়ালির ইনজুরিতে পড়ায় পুনর্বাসনের প্রয়োজনে দল থেকে বাদ পড়েছেন পেসার মুশফিক হাসানও। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন ডান-হাতি পেসার হাসান মাহমুদ। সাদা বলের দুই ফরম্যাটে বাংলাদেশের হয়ে ৩৯ ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু এখনও টেস্ট খেলার সুযোগ হয়নি তার। ১৬টি প্রথম-শ্রেনির ম্যাচে ৪৯ উইকেট নিয়েছেন হাসান। সিলেটে প্রথম টেস্ট ৩২৮ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলংকা। টেস্ট সিরিজটি ২০২৩-২৫ আইসিসি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মোমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com