• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৬
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক নিগৃহীত করার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি / ১৭৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
সাংবাদিকদের উপর হামলা প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও সিনিয়র সাংবাদিককে নিগৃহীত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে কর্মরত সাংবাদিকদের আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, কালবেলার জেলা প্রতিনিধি গাজী ফারহাদ, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মারুফ আহমেদ খান শামিম, আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল, খবর বাংলাদেশ পত্রিকার শেখ রেজাউল ইসলাম বাবলু, যশোর বার্তা পত্রিকার সহ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু প্রমুখ।

 

মানববন্ধনে বিভিন্ন পত্রিকা কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

এর আগে গত বুধবার ১৮ ডিসেম্বর সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল কে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কর্তৃক অফিসে ডেকে নিয়ে গালিগালাজ করার প্রেক্ষিতে ভুক্তভোগী সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

 

এছাড়া বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম, স্থানীয় পত্রিকা সাতক্ষীরা সকালের স্টাফ রিপোর্টার আতাউর রহমান তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে ছেলে ও মেয়ের জন্ম নিবন্ধন সংগ্রহ করার নিমিত্তে সকাল ১২ টার সময় পৌছলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসী রমজানসহ তার বাহিনী কর্তৃক হত্যার উদ্দেশ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে প্রথমে আক্তারুল ইসলামের কপালে উপুর্যপুরি আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় সাংবাদিক আতাউর রহমান এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারপিট করে রক্তাক্ত ফুলা জখম করে। একপর্যায় স্থানীয়রা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সাংবাদিকরা পুলিশ প্রশাসনকে অবিলম্বে সন্ত্রাসী রমজান ও তার সহযোগীদের ২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দেন। এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কর্তৃক সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল কে নিগৃহীত করায় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com