• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরায় সড়ক দু র্ঘ টনায় শিশু নি হ ত, আহত ৫

সাতক্ষীরা প্রতিনিধি / ২৮৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ মে, ২০২৫

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোস্তাকিম (১৮ মাস) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫জন।

 

আহতরা হলেন- পাইকগাছার আব্দুল আজিজের স্ত্রী ফতেমা খাতুন (২৫), নিহত শিশুর মা শাপলা খাতুন(২০), নানী নাজমা খাতুন (৪৫), হযরত আলী (৪৫) এবং সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে রাশেদ আলী। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, নিহত শিশু মোস্তাকিম রবিবার সকালে তার মা শাপলা খাতুন ও নানী নাজমা খাতুনের সাথে খুলনার পাইকগাছার শ্রীকন্ঠপুর গ্রাম থেকে ইজিবাইকযোগে সাতক্ষীরায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে দহাকুলা মোড়ে পৌঁছুলে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়।

 

এসময় শিশু মোস্তাকিম তার মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় এখনো আটক করা যায়নি। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com