• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

সাতক্ষীরা চেস্বার সভাপতি মিঠু গ্রেপ্তারের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি / ২৫০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
সাতক্ষীরা ব্যবসায়ীদের মানববন্ধন 

সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠুর নামে সাতক্ষীরা সদর থানায় হামলা ও ভাঙচুরের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেটের সামনে সাতক্ষীরা চেম্বার অব কমার্স, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতি, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ব্যানারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কামরুজ্জামান মুকুলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতিকে হয়রানি করার লক্ষ্যে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। নাছিম ফারুক খান মিঠু কর্তৃক সদর থানায় হামলা ও ভাঙচুর করার কোন ছবি বা প্রমাণ দেখাতে পারেন তাহলে আমরা মেনে নেব সে দোষী। নাছিম ফারুক খান মিঠু সাতক্ষীরার একজন সমাজসেবক জনদরদী নিরাপরাধ মানুষ ।
বক্তারা বলেন, নাসিম ফারুক খান মিঠু সব সময় অসহায় গরীব দুঃখী মানুষের সেবা করে গেছে। সাতক্ষীরার ব্যবসায়ীদের জনপ্রিয় জনদরদী নেতা নাছিম ফারুক খান মিঠুর নামে অবৈধ মিথ্যা ও হয়রানি মূলক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। অবিলম্বে আমাদের ব্যবসায়িক নেতা নাছিম ফারুক খান মিঠুকে অবিলম্বে নিঃস্বার্থ মুক্তি না দিলে সাতক্ষীরার সকল ব্যবসায়িক সংগঠন ও সাতক্ষীরার জনগণকে নিয়ে সাতক্ষীরায কঠোর আন্দোলন করা হবে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ শাহিনুর আলী, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রওশন আলী প্রমুখ।
 এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ ভোলানাথ সাহা, মিহির সাহা, শহর কাঁচা ও পাকা মাল-ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রজব আলী, জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সদস্য রজব আলী প্রমুখ। এ সময় সাতক্ষীরার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com