• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

সামিট পাওয়ার কোম্পানির মুনাফা বেড়েছে

প্রতিনিধি: / ৭৮২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

অর্থনীতি: পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩), দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) ও অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সব প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। সোমবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য অর্থবছরে প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৮১ টাকা। সে হিসেবে অলোচ্য প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে ০.০৮ টাকা। আলোচ্য অর্থবছরে প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৩২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির এনওসিএফপিএস ছিল ০.৭৯ টাকা। এদিকে, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৯.১৩ টাকা। এদিকে, আলোচ্য অর্থবছরে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮২ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৭৬ টাকা। সে হিসেবে অলোচ্য প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে ০.০৬ টাকা। অপরদিকে, ৬ মাস বা অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৭১ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১.৫৭ টাকা। সে হিসেবে অলোচ্য প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে ০.১৪ টাকা। আলোচ্য অর্থবছরে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.২১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির এনওসিএফপিএস ছিল ২.০২ টাকা। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৯.৭৭ টাকা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com