• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৫
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সিদ্ধার্থ-অদিতি চুপিসারে বিয়ে সারলেন

প্রতিনিধি: / ২২২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বিনোদন: দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনকে হয়তো সত্যি করলেন দক্ষিণী সিনেমার অভিনেতা সিদ্ধার্থ ও বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। এবার জানা গেলো গোপনে বিয়ে করেছেন এই প্রেমিক জুটি। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ুর শ্রীরঙ্গমে অবস্থিত রঙ্গনাথস্বামী মন্দিরে বিয়ে করেছেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। গত বুধবার সকালে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। তবে এখন পর্যন্ত নিজেদের বিয়ের ব্যাপারে তারা কেউ-ই কোনো মন্তব্য করেননি। বা তাদের বিয়ের কোনো ছবিও প্রকাশ্যে আসেনি। ২০২১ সালে তেলেগু ভাষার ‘মহা সমুদ্রম’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন অদিতি-সিদ্ধার্থ। এ সিনেমার শুটিং করতে গিয়েই পরস্পরের কাছে আসেন তারা। এছাড়াও ২০২২ সালের ২৮ অক্টোবর অদিতির সঙ্গে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে সিদ্ধার্থ লিখেন, ‘শুভ জন্মদিন হৃদয়ের রানী। আমি তোমার সব স্বপ্নপূরণের জন্য দোয়া করছি।’ এ পোস্টের মাধ্যমে সম্পর্কের গুঞ্জনে সীলমোহর দেন সিদ্ধার্থ। সিদ্ধার্থ ও অদিতি দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। ২০০৩ সালে ছেলেবেলার বান্ধবী মেঘনাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। কিন্তু তিন বছর পরেই আলাদা হন দুজনে। ২০০৭ সালে ডিভোর্স চূড়ান্ত হয় সিদ্ধার্থের। অন্যদিকে মাত্র ২১ বছরেই উচ্চ পদস্থ সরকারি আধিকারিক সত্যদীপ মিশ্রাকে বিয়ে করেছিলেন অদিতি। তবে চার বছর পর সেই বিয়ে ভাঙেন নায়িকা। ২০১৩ সালে আলাদা হন তারা দুজনে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com