• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সীমান্ত এলাকা থেকে উদ্ধার মদনটাক পাখি সুন্দরবনে অবমুক্ত

সাতক্ষীরা প্রতিনিধি / ২৯২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
উদ্ধার মদনটাক পাখি  সুন্দরবনে অবমুক্ত

চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে বিরল প্রজাতির মদনটাক পাখি উদ্ধারের পর সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার (৩ আগষ্ট) দুপুরে সাতক্ষীরার নীলডুমুর বিজিবি’র তত্বাবধায়নে মদনটাক পাখিগুলোকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়।
নীলডুমুর বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সানবীর হাসান জানান,৩১ জুলাই রাতে চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে ৪টি বিরল প্রজাতির মদনটাক পাখি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। পরে পাখিগুলোকে সুন্দরবনে ছেড়ে দেওয়ার জন্য বিজিবি’র যশোর আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করা হয়। শনিবার দুপুরে মদনটাক পাখিগুলোকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, একাকি চলাফেরা করতে অভ্যস্থ মদনটাক পাখি সুন্দরবনে দেখতে পাওয়া যায়। সাধারণত তারা জলাভূমি বা নদীর মোহনার কাছাকাছি বসবাস করে। সংখ্যা কমে যাওয়ায় আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা মদনটাক বা হাড়গিলা পাখিটাকে বিপন্নপ্রায় প্রজাতির পাখি বলে ঘোষণা দিয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com