• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩২
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সুন্দরবনের গাছের ডাল থেকে এক বয়স্ক নারীকে উদ্ধার করেছে জেলেরা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুড়ঝুলি খালের পাড়ের গাছ থেকে এক বৃদ্ধা নারীকে উদ্ধার করে নিয়ে আসে জেলেরা, গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের ফজের খাঁ এর ছেলে আলমগীর ও তার সঙ্গী রহমান গাজী দুই কাঁকড়া শিকারী জেলে।

 

উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৬৫ বছর। তার কাছে নাম শুনলে তিনি বলেন নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে নাম রফিকুল। এছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি। কিছুটা মানুসিক ভারসম্যহীন বলে ধারনা করছেন এলাকাবাসী।

কাঁকড়া জেলে গাবুরার আলমগীর ও রহমান খাঁ জানান, নৌকায় দু’জন কাঁকড়া ধরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় বাদুড়ঝুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধা নারী শুয়ে ছিলেন। আমরা ওই নারীকে দেখতে পেয়ে তাকে গাছ থেকে নামিয়ে বাড়িতে নিয়ে এসেছি এবং গাবুরার চেয়ারম্যান সাহেব কে বিষয় টা জানিয়ে বর্তমানে আমার বাসায় রেখে দিয়েছি।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলম বলেন, আমি শুনেছি গাবুরা ৯নং সোরা গ্রামের আলমগীর খাঁ ও রহমান নামে দুই জেলে সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে ছিল। তারা বাড়িতে আশার সময় নাকি এক বৃদ্ধ নারী গাছের ডালে শুয়ে ছিল দেখতে পায়। পরে তাঁরা সেই বৃদ্ধা নারী কে গাছের ডাল থেকে নামিয়ে সুন্দরবন থেকে উদ্ধার করে নিয়ে এসেছে বাড়িতে।

 

বর্তমান তিনি অসুস্থ আছে তার বাড়িতে রেখে সুস্থ করা হয়েছে বলে এলাকাবাসী জানান, এই বৃদ্ধা নারী বড় বড় নদী পার হয়ে গহীন সুন্দরবনে কীভাবে পোঁছালো, সেটিও বড় প্রশ্ন, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com