• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন

আলাউদ্দিন শুভ, কিশোরগঞ্জ / ৬০৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

দেশব্যাপী বিভিন্ন দরবার শরীফ, মাজার ও মাজার সংশ্লিষ্ট মসজিদে হামলা, ভাঙচুর, লুটপাট, আগুন দেয়া, এবং সূফী, পাগল ফকির হত্যা, ক্রমাগত শারীরিক নির্যাতনের প্রতিবাদে ও বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে সার্বজনীন উন্মুক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা এগারোটা দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করে কিশোরগঞ্জের সকল বাউল ও শিল্পী সমাজ।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, বাংলাদেশ জাতীয় বাউল সমিতির কিশোরগঞ্জের সভাপতি বাউল হারিছ, শানে পাঞ্জাতন মহরম জারী দলের পরিচালক বাউল মান্নান, বাউল কিবিরিয়া খোকন, মাসুদুর রহমান মিলন, জেলা যুবদলের সহ-সভাপতি রকিবুল হাসান ফয়সাল।

এছাড়াও উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন তরফীয়া দরবার ও মাজার শরীফের সাজ্জাদনশীন সৈয়দ ইয়াছিন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকার, উদিচি’র সাধারন সম্পাদক বাবুল রেজা, বাপা সভানেত্রী এড: হামিদা বেগম, মহিলা পরিষদ নেত্রী কামরুন্নাহার।

মানববন্ধনে বক্তারা মহারাজ বাউল আবুল হোসেন সরকারের অতিদ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান। অবিলম্বে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

উল্লেখ যে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাদারীপুরে একটি গানের অনুষ্ঠানস্থল থেকে বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ নিয়ে আসা হয়। পরে আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com