• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

সা‌দেক আলম,ময়মনসিংহ / ৪৩৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

 

 

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় সময় পেছানোর দাবিতে আন্দোলন করছেন তারা। এতে ঢাকা- ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে বাকৃবির জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।

তিনি বলেন, বিকেল পাঁচটার দিকে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় সময় পেছানোর দাবিতে স্লোগান দিতে দিতে বিসিএস পরীক্ষার্থীরা জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে। এতে ঢাকা- ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকায় ট্রেন আটকে আছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে রেলপথ থেকে সরছে না আন্দোলনরতরা।

আগে শনিবার (২২ নভেম্বর) বিকেল ৫টায় একই দাবিতে একই এলাকায় রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ময়মনসিংহের বিভিন্ন স্থানে ঢাকাগামী তিস্তা, মহুয়া এক্সপ্রেস ও মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস আটকে যায়। পরে রাত ৮টার দিকে বিসিএস পরীক্ষার প্রবেশপত্র পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এরপর রাত ১১টার দিকে আবারও জব্বারের মোড়ে রেললাইনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের তারাকান্দিগামী যাত্রীবাহী যমুনা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেওয়া হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটের রেল চলাচল বন্ধ হয়ে যায়। এমতাবস্থায়, জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন শিক্ষার্থীদের বোঝানোর একপর্যায়ে এর এক ঘণ্টা পর রাত ১২টার দিকে রেললাইন থেকে শিক্ষার্থীরা সরে যায়। এসময় এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু পরদিন সকাল থেকে আবারও রেলপথ অবরোধের ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সে অনুযায়ী, রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাকৃবির জব্বার মোড়ে অবস্থিত রেলপথ অবরোধ করে আবারও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে দেওয়া হয়। দীর্ঘ সাড়ে ৮ ঘণ্টা পর রাত ৮টায় আন্দোলনরত শিক্ষার্থীরা ট্রেন যাত্রীদের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে মানবিক কারণে রেলপথ থেকে সরে গেলে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com