• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

সুন্দরবনে প্রবেশ মূল্য বৃদ্ধি ও অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারনে পর্যটকে পড়েছে ভাটা

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৪৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
সুন্দরবন

সুন্দরবনে পর্যটন শিল্পে ব্যাপক সম্ভাবনা থাকলেও পর্যটকের সংখ্যা কমতে দেখা যাচ্ছে।যে কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে পর্যটনের উপর নির্ভরশীল মানুষ রাজস্ব হারাচ্ছে সরকার , অপরুপ সৌন্দর্যের লীলাভুমি সুন্দরবনের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করা যায় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন এলাকা থেকে।

 

বিশেষ করে সড়ক পথে সুন্দরবন উপভোগ করার সবচেয়ে বেশী সুযোগ রয়েছে সাতক্ষীরা দিয়ে সড়ক পথে।গান রয়েছে সড়ক পথে সুন্দরবন ,সাতক্ষীরার আকর্ষন। কিন্ত সাতক্ষীরা থেকে শ্যামনগরের সুন্দরবনের কোল পর্যন্ত রাস্তার বেহাল দশা তা ছাড়া শ্যামনগরের হোটেল রেস্তরা গুলো মালিক পক্ষ সিন্ডিকেট করে খাদ্যদ্রব্যর মূল্যেবৃদ্ধি করন ও সুন্দরবনে প্রবেশমূল্যে বৃদ্ধির কারনে পর্যটকের সংখ্যা দিনে দিনে হ্রাস পাচ্ছে বিশেষ করে সাতক্ষীরা রেঞ্জে।

 

বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের একজন কর্মকর্তা জানান, ২০২১-২২ অর্থবছরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ দিয়ে সুন্দরবনে প্রবেশ করেন দেশী পর্যটক ৫১ হাজার ৪৮০ জন ও বিদেশী পর্যটক প্রবেশ করেন ৫০জন যেখানে ২০২৩-২৪ অর্থবছরে এপর্যন্ত সুন্দরবনে প্রবেশ করেছেন দেশী ৪০ হাজার ৯১৪ জন ও বিদেশী ১৮০ জন। কয়েক বছর পূর্বে পর্যটক প্রবেশ ফিস ছিল মাথাপিছু ১০ টাকা একদিনের জন্য বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৪৭ টাকা ৫০ পয়সা এছাড়া ট্রলার প্রবেশে ৩৫০ টাকা অবস্থান ফিস দিতে হচ্ছে। এ কারনে ও পর্যটক কমে যাচ্ছে বলে সুন্দরবন সংলগগ্ন এলাকার মানুষ মনে করছেন।

 

এছাড়া সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত সড়ক পথে দূরত্ব ৭০ কিলো মিটার সড়কের ব্হোল দশার কারনে প্রায়ং ৪ ঘন্টা সময় লাগে। এছাড়া কালিগঞ্জ বাস মালিক সমিতির যাতাকলে পড়তে হচ্ছে পর্যটকদের সাতক্ষীরা থেকে সরাসরি কোন বাস নেই কালিগঞ্জ এসে বাস পরিবর্তন করতে হয় সেখানে ৩০মিনিটের মত সময় বেশী প্রয়োজন।

 

পরিবহনে সাতক্ষীরা থেকে শ্যামনগর আসতে গেলে লোকাল বাস মালিক সমিতির লোকেরা চেক বসিয়েছে যেখানে বার বার নামিয়ে হয়রানী করছে জরিমানা ও করতে দেখা যাচ্ছে।

 

এছাড়া সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্র যাপনের অনুমতি দেওয়া হচ্ছে না সাতক্ষীরা রেঞ্জ থেকে ১ দিনের বেশী ভ্রমনের পাশ দেওয়া হচ্ছে না ১ দিনের বেশী সুন্দরবন ভ্রমনে অনুমতি নিতে গেলে খুলনায় বিভাগীয় বন অফিসে আবেদন করতে হয়।যে কারনে ও পর্যটক কমে যাওয়ার আরও একটি কারন বলে জানাগেছে।

 

অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের নিয়ে এক দিনের ভ্রমনে সুন্দরবনে ভ্রমনে আসেন মুন্সীগঞ্জে এসে কলাগাছিয়া যাওয়ার জন্য ট্রলার ভাড়া করতে গেলে ট্রলার মালিকরা ২ হাজার টাকা ভাড়া হাকিয়ে দেন কলাগাছিয়া পর্যন্ত ১লিটার ডিজেল জালানী হিসেবে প্রয়োজন হয় অথচ ২ হাজার টাকা রেট বেধেছে ট্রলার সিন্ডিকেট এছাড়া একটি নিবন্ধিত ট্রলার সুন্দরবনে প্রবেশে ৩৫০ টাকা দিতে হয় ও অনিবন্ধিত ট্রলার অবস্থান ফিস দিতে হয় ১৫ শ টাকা তার উপর রয়েছে জন প্রতি রাজস্ব ।

 

এসব কারনে শিক্ষার্থীরা সুন্দরবন দর্শনে বাধাগ্রস্থ হচ্ছে যার ফলে প্রতি বছর পর্যটক কমেও যাচ্ছে।জরুরী সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জ রাস্তা সংস্কার প্রয়োজন ছাড়াও পর্যটক প্রবেশ ফিস ট্রলার ভাড়া না কমালে এক সময় পর্যটক শূন্যে হয়ে পড়ার আশংখ্যা রয়েছে সুন্দরবনে এমন আশংখ্যা করছেন সুন্দরবন এলাকার মানুষ।

 

এব্যাপারে কথাহয় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সনজিব দাসের সাথে তিনি বলেন দ্রত পর্যটক বৃদ্ধিতে সরকার ব্যবস্থা নিচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com