• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

স্বামীকে হত্যার চেষ্টা বৃদ্ধার ৬০ বছর আগের প্রেমিকার পোস্টকার্ড পেয়ে

প্রতিনিধি: / ৪১৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ৭১ বছর বয়সী এক বৃদ্ধার বিরুদ্ধে নিজের স্বামীকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। তাঁর স্বামীর সঙ্গে ৬০ বছর আগে এক নারীর সম্পর্ক ছিল। সেই নারীর দেওয়া একটি পোস্টকার্ড হাতে পেয়ে এই ঘটনা ঘটান তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দ্য ইন্ডিপেনডেন্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তি পুলিশকে ফোন দিয়ে জানান, তাঁর স্ত্রী তাঁকে হত্যা করার চেষ্টা করেছেন। এরপর পুলিশ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে বার্থা ইয়াল্টারকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে। সে সময় তাঁর শরীরে গুরুতর বেশ কয়েকটি ক্ষত দেখা যায়, যা থেকে রক্ত পড়ছিল। কামড় দেওয়ার কারণে এই ক্ষতের সৃষ্টি হয়েছে। উত্তর মিয়ামি বিচ পুলিশ জানিয়েছে, ইয়াল্টার ও তাঁর স্বামী প্রায় ৫২ বছর ধরে সংসার করছেন। ভুক্তভোগী স্বামীর মতে, ষাটের দশকে তাঁদের বিয়ে হওয়ার আগে এক নারী তাঁকে একটি পোস্টকার্ড দিয়েছিলেন। এত বছর পর সেই পোস্টকার্ডটি তাঁর স্ত্রী দেখতে পেয়ে ভীষণ রেগে যান। এরপর তাঁকে বালিশ দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করেন। তদন্তকারীরা জানিয়েছেন, ফোনে ধারণ করা কিছু আক্রণের ভিডিও পাওয়া গেছে। তা দেখে ধারণা করা হচ্ছে অভিযোগটি সত্য। আইন প্রয়োগকারী সংস্থার কাছে ইয়াল্টার স্বামিকে আক্রমণের কথা স্বীকারও করেছেন। এনডিটিভি বলেছে, ৭১ বছর বয়সী এই নারীর বিরুদ্ধে খুনের চেষ্টাসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। তাঁকে তাঁর স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ না করারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাঁর আইনজীবী এসব অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com