• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

স্বামী’হা’রা অদম্য স্ত্রীর পাশে দাঁড়ালো পাটকেলঘাটা থানা সমিতি-ঢাকা

ডেস্ক / ৮৯৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়া গ্রামের মাজেদ সরদারের মেয়ে সুরাইয়া আক্তার রিপাসহ দুই সন্তান রেখে মারা যান স্বামী। তখন থেকেই শুরু রিপার সংগ্রামী জীবন। ছেলে হাফেজী, মেয়ে পড়ছে ক্লাস সেভেনে। গার্মেন্টসের কাজ করে সন্তানদের ভরণপোষণ চালাচ্ছে সুরাইয়া আক্তার রিপা। এটি শুধু সাহসই নয়, অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত।

 

সংগ্রামী নারী সুরাইয়া আক্তার রিপার গলায় হঠাৎ সমস্যা দেখা দেওয়ায় মানবিক ব্যক্তিত্ব সহকারী অধ্যাপক (ইউরোলজি) ডাঃ আবদুস সালাম, নাক-কান-গলা বিশেষজ্ঞ লেঃ কর্নেল অধ্যাপক ডাঃ আব্দুল্লাহ হেল কাফির সহায়তায় ১৯ আগষ্ট সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে। রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক-কান-গলা বিভাগে বর্তমানে চিকিৎসাধীন।

 

এই মানবিক কাজে ইবনে সিনা হাসপাতালের ইলিয়াস আহমেদ সহযোগিতা করেছেন। তার প্রতি কৃতজ্ঞ জানিয়েছেন পাটকেলঘাটা থানা সমিতি। পাটকেলঘাটা থানা সমিতি ঢাকা ২০১৮ সাল থেকে মানবিকতা ও সহমর্মিতা নিয়ে গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসছে।

 

পাটকেলঘাটা সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি শেখ রুহুল আমিন আকাশ, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম দায়িত্ব পালন করছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com