• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

হরিঢালীতে মাদ্রাসা রিজিয়া আল ইসলামিয়ার শুভ উদ্বোধন

প্রতিনিধি: / ৩৮০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

কপিলমুনি (খুলনা) অফিস: পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের মফস্বল এলাকায় দৃষ্টিনন্দন চার তলা ভবন বিশিষ্ট মাদ্রাসা রিজিয়া আল ইসলামিয়া জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার  বেলা ১১ টায় মাদ্রাসা অধ্যক্ষ হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের
কর্ণধার জামিয়া রিজিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জি এম রহমত
আলী, মাদ্রাসার কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন কোরআনকে ফোকাস
করে কওমি, আলিয়া, ও জেনারেল এডুকেশন কম্বাইন্ড করে যুগোপযোগী
শিক্ষা উপস্থাপন করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ। যেন একই স্টুডেন্ট মাদ্রাসা
থেকে পড়ে যোগ্যতার ভিত্তিতে সর্বক্ষেত্রে চাকুরীর সুযোগ পায়। এছাড়া
মাদ্রাসায় থাকবে এক্সপার্ট ইংলিশ টিচার, সায়েন্স ল্যাব, কেমিস্ট্রি ও
বায়োলজি শিক্ষার্থীরা হাতে-কলমে যেন শিখতে পারে। আছে লাইব্রেরী
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য থাকবে মেডিকেল টিম ও
এ্যাম্বুলেন্স। শুধু শিক্ষার্থীদের নয় গ্রামের অসহায় মানুষের চিকিৎসা
সেবা প্রদান করবে এই মেডিকেল টিম। এছাড়া শিক্ষার্থীদের থাকার
ব্যবস্থা, ও যাতায়াতের জন্য থাকবে গাড়ির ব্যবস্থা  । অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাস্টমস কমিশনার মোহাম্মদ জাকির
হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর
আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নূর ই আলম, আ খ
ম মাসুম বিল্লাহ, ডক্টর মোহাম্মদ মোস্তফা ইকবাল, কাজী শামসুদ্দিন
মানিক প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ইসমাইল
হোসেন, ইসলামী সংগীত পরিবেশন করেন মোহাম্মদ সাদ্দাম হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস
এম মোস্তাফিজুর রহমান পারভেজ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com