• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

হাসারাঙ্গার ক্ষোভ আম্পায়ারের ওপর

প্রতিনিধি: / ৩৫২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার তৃতীয় টি-টোয়েন্টিটি ছিল রোমাঞ্চপূর্ণ। শেষ ওভারের শেষ দুই বলে নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য। আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা শ্রীলঙ্কা শেষ ম্যাচে পরাজিত হয়েছে ৩ রানে। তার আগে চতুর্থ বলটি ছিল হাই ফুলটস! কিন্তু স্কয়ার লেগ আম্পায়ার লিন্ডন হানিবাল সেটা নো দেননি। তাতে ম্যাচের পর ক্ষোভ প্রকাশ করেছেন, শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি আম্পায়ারকে উদ্দেশ্য করে বলেছেন, হানিবাল অন্য কাজ করলেই ভালো করতেন! বোঝা যাচ্ছে শেষ ওভারের চতুর্থ বলটি নো দিলে শেষ দুই বলে হিসেব নিকেশ অন্যরকম হতে পারতো শ্রীলঙ্কার। তখন ১০ রানের প্রয়োজন পড়লেও মাত্র ৬ রান নিতে পারেন বিস্ফোরক ব্যাটিং করতে থাকা কামিন্দু মেন্ডিস। তাও সেটা করতে পেরেছেন শেষ বলে! তখন বল করছিলেন ওয়াফাদার মোমান্দ। ডেলিভারিটি ছিল কোমরের অনেক ওপর! তখন কিছুটা এগিয়েও এসেছিলেন কামিন্দু। কিন্তু পপিং ক্রিজে দাঁড়ালে সেটা কোমরের নিচে নামার সম্ভাবনা ছিল না। ফলে আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী সেটা ছিল নো। কিন্তু ম্যাচের পর এভাবেই ক্ষোভ উগড়ে দেন লঙ্কান অধিনায়ক। তিনি অবশ্য কারো নাম উল্লেখ করে মন্তব্য করেননি, ‘আন্তর্জাতিক ম্যাচে এই ধরনের কিছু হওয়া উচিত নয়। যদি বলটির উচ্চতা কোমর পর্যন্ত হতো সমস্যা ছিল না। কিন্তু এত উচ্চতায় থাকার পরেও… বলটা আরেকটু উঁচুতে থাকলে ব্যাটারের মাথায় আঘাত করতো।’ তার পর আম্পায়ারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘যদি কেউ এটা চোখে না দেখতে পায় তাহলে আন্তর্জাতিক ক্রিকেট তার জন্য নয়। অন্য কোনো কাজ করলে আমার মনে হয় তার জন্য ভালো হতো।’ আম্পায়ার ডেলিভারিটি নো দেননি দেখে কামিন্দু নো বলের জন্য আবেদন করেছিলেন তখন। রিভিউ নিতেও দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী আউট সংক্রান্ত বিষয় না হলে রিভিউ নেওয়ার নিয়ম নেই। আউট সংক্রান্ত বিষয় না হলে রিভিউ নেওয়ার নিয়ম নেই আম্পায়ারেরও।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com