• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৬
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

৪০ জনের নামে সার্টিফিকেট মামলা; খেলাপীদের খপ্পরে দেউলিয়া হবার পথে মোরেলগঞ্জ বিআরডিবি

প্রতিনিধি: / ৩০৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) অফিসটি ঋণ খেলাপীদের খপ্পরে পড়ে দেউলিয়া হবার উপক্রম হয়েছে। খেলাপী সদস্য ও অফিসের কয়েকজন কর্মচারির মামলার কারনে প্রায় আড়াই কোটি টাকা বেহাত হয়ে আছে। এই টাকার মধ্যে সোনালী ব্যাংকের ৬১ লাখ টাকা থাকায় ব্যাংকটি বিআরডিবি’র ৪ কোটি টাকার স্থায়ী আমানতের তহবিল আটকে দিয়েছে। এতে অর্থ সংকট ও সুবিধাভোগীদের আস্থাহীনতায় পড়েছে বিআরডিবি। টাকা আদায়ের জন্য ৪০ জন খেলাপী সদস্যের নামে সার্টিফিকেট মামলা দায়ের করলেও এ মামলার কোন অগ্রগতি নেই বলে জানান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শামছুর রহমান ।

সূত্রমতে, ১৯৭২ সালে মোরেলগঞ্জে বিআরডিবি’র কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে ৮-১০ টি প্রকল্পের আওতায় চলতে থাকে কার্যক্রম। ১৮৭টি সমিতির ৪ হাজার ৫৬০ জন সদস্যদের নিকট ৩ কোটি ৮৭ হাজার টাকা লোন বিতরণ করা হয়। এর মধ্যে খেলাপি সদসস্যের নিকট ২ কোটি ৩৭ লাখ ৫৫ হাজার টাকা অনাদায়ি রয়েছে। এ টাকার মধ্যে সোনালী ব্যাংকের ৬১ লাখ টাকা থাকায় ব্যাংকটি নিরাপত্তাজনিত কারনে ২০১৭ সাল থেকে বিআরডিবির ৪ কোটি টাকার স্থায়ী আমানতের তহবীল আটকে দিয়েছে।

অপরদিকে, চাকুরির বয়স ৬৫ বছর করাসহ বিভিন্ন দাবিতে অফিসের ৫ জন কর্মচারি জজকোর্ট ও হাইকোর্টে ১১টি মামলা দায়ের করেছেন। ওই কর্মচারিরা তাদের আওতাভূক্ত সমিতিগুলোর টাকা আদায়ের তথ্য অফিসে জমা না দেওয়ায় আরও প্রায় ১ কোটি টাকা অফিস ফান্ডে ফিরিয়ে আনা যাচ্ছেনা।

এ বিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শামছুর রহমান বলেন, বিআরডিবিকে স্বাভাবিক গতিতে ফেরাতে ইতোমধ্যে ৪০জন খেলাপীর নামে মামলা দেওয়া হয়েছে। তাদের নিকট থেকে ঋনের টাকা আদায়, অফিসে জনবল নিয়োগ ও অফিসের কর্মচারিদের দায়ের করা মামলার ফয়সালা না হলে বিভিন্ন প্রকল্পের প্রায় ৬ কোটি টাকা মাঠে রেখে যে কোন সময় বিআরডিবি’র কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন, কয়েকজন কর্মকর্তার পদ শুণ্য থাকায় বিআরডিবি’র সার্টিফিকেট মামলার কার্যক্রম সাময়িক স্থগিত রয়েছে। শীঘ্রই মামলার কার্যক্রম শুরু করে টাকা আদায়ের ব্যবস্থা করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com