• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় ভিটা বাড়ি’র সম্পত্তি জবর দখল

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩১১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
ভোগ দখলীয় ভিটা বাড়ি'র সম্পত্তি জবর দখল

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গী গ্রামে সম্পূর্ন গায়ের জোরে অন্যায় ভাবে ভিটা বাড়ী সম্পত্তি জবর দখল করায় একই গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে মোঃ আকবর আলী গাজী বাদী হয়ে মৃত জেরাব্দী গাজীর ছেলে মোঃ রহিম বক্স মোঃ মনজে আলী বক্স সহ তিন জনকে বিবাদী করে উপজেলা নিবার্হী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়,শ্যামনগর থানাধীন আটুলিয়া বিএস দাগ নং- ৭২১৩/৭২১৫ ও মৌজার বি.আর.এস-১১৯০ ও ৩০৯৬ নং খতিয়ানে রেকর্ডীয় মালিক হিসাবে ৪২ শতক জমি মৃত আব্দুল গাজীর ছেলে মোঃ আকবর আলী গাজী তার বসত ভিটায় পরিবার পরিজন নিয়ে ফসলাদি উৎপাদন করিয়া, গাছ-গাছালি লাগাইয়া শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করিয়া আসছি।
গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকার পতন হওয়ার পর গত ৯ আগষ্ট সকাল আনুমানিক ১১ টার সময় বিবাদীগন সহ অজ্ঞাত নামা ভাড়াটিয়া ১০/১৫ জন লোক লইয়া দা,লাঠি,লোহার রড,শাবল নিয়ে আমার বসত বাড়ির মধ্যে অন্যায় ভাবে প্রবেশ করে জোর পূর্বক ঘেরা বেড়া দিয়া প্রায় ১০ শতক জমি দখল করিয়া নিয়েছে এবং বিবাদীরা আমার ভোগ দখল জমিতে জোর পূর্বক ঘর নির্মাণ কার্যক্রম শুরু করিয়াছে।আমরা বিবাদীদের ঘর নির্মাণ কাজে বাধা দিলে আমাকে সহ আমার পরিবারের মার্ডার করার জন্য প্রকাশ্যে হুমকি ধামকি দেয়।আমার পরিবারের লোকজন বিবাদীদের আতঙ্কে বর্তমান বাড়ী ছাড়া হইয়া অন্যত্রে অবস্থান করছে। সে কারনে আপনাদের লেখনীর মাধ্যমে জানমাল নিরাপত্তা ও সমাজে শান্তি পূর্ণভাবে  বসবাস করিতে পারি সে জন্য উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ড.সঞ্জিত কুমার দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অভিযোগ পেয়েছি এবং তাৎক্ষণিক ভাবে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল রিফাতের কাছে পাঠিয়েছি।সহকারী কমিশনার ভূমি’র কাছে জানতে চাইলে তিনি বলেন আমি অভিযোগ পাওয়ার সাথে সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু’র কাছে নিষ্পত্তি করার জন্য পাঠিয়েছি।
ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু’র কাছে জানতে চাইলে তিনি বলেন আমি অভিযোগ পেয়েছি এবং বাদী ও বিবাদীগন দের নোটিশ মারফত ইউনিয়ন পরিষদে ডেকেছিলাম। কিন্তু বিবাদীগন সময় প্রার্থনা করে একটি দরখাস্ত দেওয়ার কারে। যার কারণে মীমাংসার সাথে পরবর্তী দিন দিয়েছি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com