• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৭
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেবহাটায় আমাদের টিমের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩১১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
দেবহাটায় আমাদের টিমের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

দেবহাটায় চলমান তীব্র গরমে পিপাসার্ত মানুষে মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম একটি মানবিক পরিবার।  মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত সাতক্ষীরা – কালিগঞ্জ মহাসড়কে সখিপুর মোড়ে পথচারী, বিভিন্ন যানবহনের চালক সহ সাধারণ মানুষের মাঝে এ বিতরণ কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রধান  মো: শেখ: মনিরুল ইসলাম( মনি) নির্বাহী  উপ-পরিচালক মো: মারুফ বিল্লাহ্  সভাপতিঃ এম.এইচ মনির হাসান, সাধারণ সম্পাদক রিফায়েত হোসেন , সহ -সভাপতি মো: আব্দুল্লাহ আল (মামুন) , সহ সম্পাদক শেখ মোস্তাকিম বিল্লাহ্ ,কোষাধ্যক্ষ এস এম ইমরান হোসেন, দপ্তর সম্পাদকঃ প্রসেনজিৎ সরকার, যুগ্ম সম্পাদক মৌসুমি হোসেন , প্রচার সম্পাদক শেখ সিদ্দীকুর রহমান , সহ প্রচার সম্পাদক রানী ফারহানা ,ধর্মীয় বিষয়ক সম্পাদক হাফেজ আল আমিন হোসেন , সাধারণ সদস্য, মো: মুরাদ,মারুফ,এনামুল, রাকেশ,সাইফুদ্দীন।আমাদের টিমের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম মনি বলেন, দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ।
গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা! অতিষ্ঠ জনজীবন গরমের তীব্রতায় বেড়েছে বিদ্যালয়ের ছুটিও। অতীতে এ ধরনের গরম পরিলক্ষিত হয়নি। সবাই বেশি করে পানি পান করি। খেটে খাওয়া শ্রমিকদের প্রতি সদয় হই। এর পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং অনাবৃষ্টি ও গরমের কারণ চিহ্নিত করে জাগতিক পদক্ষেপ নিতে হবে। অপরিকল্পিত নগরায়ণের মাধ্যমে ব্যাপক হারে বৃক্ষ নিধন করা হচ্ছে।
আমাদের টিমের সভাপতি এম.এইচ মনির হাসান বলেন, গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষদেরকে ভুলে গেলে চলবে না। তাদের সেবা শুশ্রুষাসহ প্রয়োজনীয় ব্যবস্থাদি সরবরাহ করতে হবে। সুপেয় খাবার পানি, স্যালাইন, প্রাথমিক ওষুধসহ যাবতীয় উপকরণ এসব মানুষের হাতে তুলে দিতে হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com