• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দেবহাটায় ক্লান্ত পথচারীদের ঠান্ডা পানি ও ক্যাপ বিতরণ

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৮৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ মে, ২০২৪
ক্লান্ত পথচারীদের ঠান্ডা পানি ও ক্যাপ বিতরণ

সাতক্ষীরার দেবহাটার সখিপুর মোড়ে প্রচন্ড তাপদাহে ক্লান্ত পথচারী ও বিভিন্ন যানবাহন চালকদের স্বস্তি দিতে ফিরোজা মজিদ ট্রাস্টের উদ্যোগে ঠান্ডা পানি ও ক্যাপ বিতরণ করা হয়েছে। সখিপুর উদয়ন সংঘের সহযোগিতায় (১ মে ) বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সখিপুর উদয়ন সংঘের সভাপতি আবু আব্দুল্লাহ আল আজাদের সভাপতিত্বে খাবার স্যালাইনের প্যাকেট ও ক্যাপ বিতরন করা হয়।

 

এই কাজে সহযোগিতা করেন এলাকার কৃতিসন্তান ঢাকা সিটি ডিএসবির ওসি কাওসার আহমেদ।

 

এসময় ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যান ঢাকা আহছানিয়া মিশনের হেলথ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, উদয়ন সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, ক্রীড়া সম্পাদক বিশিষ্ট খেলোয়াড় কাবিজ হোসেন, সাবেক ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, হুমায়ুন কবির, আব্দুল গনি নুরুজ্জামান, রবিউল ইসলাম মিঠুসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

 

ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল মাসুদ বলেন এসময় বলেন, পথচারী দিনমজুর, ভ্যানচালকসহ সাধারণ মানুষ প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের সাহায্যার্থে আমাদের সাধ্যমত উদ্যোগ নিয়েছি। তিনি সাধারণ মানুষের সেবায় এলাকার বিত্তবানদের এগিয়ে আসার ও খেটে খাওয়া মানুষের পাশে এভাবেই সবাই বিভিন্ন সংকটে ভুমিকা রাখার আহ্বান জানান।

 

সখিপুর উদয়ন সংঘের সভাপতি আবু আব্দুল্লাহ আল আজাদ বলেন, প্রচণ্ড গরমে যখন জনজীবন বিপর্যস্ত তখন অসহায় ও শ্রমজীবী মানুষের জন্য মাথার ক্যাপ, স্যালাইন ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। তাপদাহ যতদিন চলবে আমাদের কার্যক্রম ততদিন চলমান থাকবে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com