• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৮
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

তীব্র তাপদাহে মণিরামপুরে শ্রমজীবি-পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ 

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি / ৩৪৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ মে, ২০২৪
শ্রমজীবি-পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ 

মণিরামপুরে তীব্র তাপদাহে মহান মে দিবসে তৃষ্ণার্ত শ্রমজীবি ও সাধারণ পথচারীদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ ও খাবার স্যালাইন বিতরণ করেছেন ‘ঐক্যবন্ধন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের একদল তরুণ।

 

বিগত কয়েকদিন ধরে চলমাণ এমন ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মনিরামপুর পৌর শহরের উপজেলা গেইটে দেড় শতাধিক মানুষের মাঝে তারা এ ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করেন।

 

ঐক্যবন্ধন সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান জানান, ‘টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবি সংগঠন ঐক্যবন্ধনের আয়োজন উপজেলা পরিষদের সামনে পথচারী, ভ্যান চালক, ইজিবাইক চালকদেরকে প্রায় দেড় শতাধিক বোতল ঠান্ড াপানি ও স্যালাইন বিতরণ করেছি।

 

এই তীব্র গরমের মাঝে কর্মক্ষেত্রে যাওয়া-আসায় যারা বের হয়েছেন তাদেরকে পানি ও খাবার স্যালাইন সরবরাহ করছি। এই গরমে পানি কিছুটা হলেও কয়েকজনকে সামান্য উপকার করতে পেরেছি-এটাই মনের শান্তি। আগামী দিনেও আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।’

 

এ কার্যক্রমের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঐক্যবন্ধনের সদস্য পারভেজ হাসান, শিহাব উদ্দিন, মাহিম হোসেন, জগন্নাথ কুমার, রাতুল হোসেন, আসিফ হাসান, সজিব হোসেন, মুন্না হাসান, জোবায়ের হাসান, আল-আমিন, আশিকুর রহমান, আশিকুজ্জামান, রাহিব হাসান, সজিব হাসান, নোমান হাসান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com