• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিখোঁজের ৪৮ ঘন্টা পর বিদেশি নাবিকের লা শ উদ্ধার

অনলাইন ডেস্ক / ৮৯১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ মে, ২০২৪
নিখোঁজের ৪৮ ঘন্টা পর বিদেশি নাবিকের লা শ উদ্ধার

চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে নিখোঁজ হওয়া এক বিদেশি নাবিকের লাশ দুইদিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ মে) বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে কোস্ট গার্ড। মৃত ওই নাবিকের নাম ঈসা বিন মুহাম্মদ বীরমোহন (৩১) বলে জানা গেছে। তিনি মালয়েশিয়ার নাগরিক।

 

 

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার বিএন সুয়াইব বিকাশ সারাবাংলাকে জানান, বুধবার (৮ মে) সকালে মালয়েশিয়ান পতাকাবাহী এমটিটি সাপানগার জাহাজের ডেকের উপর কাজ করার সময় দুর্ঘটনাবশত সাগরে পড়ে নিখোঁজ হন বীরমোহন নামে ওই নাবিক। তাকে উদ্ধার করতে কোস্ট গার্ড তাৎক্ষণিক অভিযানে নামে।

 

 

কিন্তু সমুদ্র উত্তাল থাকার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যহত হয়েছিল। শুক্রবার বিকেলে বহির্নোঙর থেকে একটু দূরে ওই নাবিকের লাশ ভাসতে দেখা যায়। পরে কোস্ট গার্ড লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

 

 

জানতে চাইলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘দুইদিন আগে ওই নাবিক জাহাজ থেকে পড়ে নিখোঁজ হয়েছিলেন। সেদিনই থানায় জিডি করা হয়েছিল। তিনি জাহাজের সাধারণ নাবিক ছিলেন। তার লাশ কোস্ট গার্ড উদ্ধার করে আমাদের কাছে বিকেলে হস্তান্তর করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com