• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কালিগঞ্জে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি / ৭৯৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ মে, ২০২৪
মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে বিশ্ব মা দিবসে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার (১২ মে-২৪) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস উপলক্ষে মা সমাবেশ ও আলোচন সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের যুগ্ন সম্পাদক ও শিক্ষিকা কণিকা সরকার, মিশন মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি সখিনা পারভীন, অনিমা রানী স্বর্ণকার।

 

এ সময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু সহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি কাজী মোশাররফ হোসেন, প্রমূখ।

 

বক্তারা বলেন নির্ভয়ে নিঃসংশয়ে যার উপর আস্থা রাখা যায় তিনি হলেন আমাদের মা। মায়ের সাথে কাটানো পরম ভালোবাসা মুখর মুহূর্তগুলো বন্ধনে অটুট থাকুক। পৃথিবীর সকল মায়েদের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালবাসা জানানো হয়। প্রতিটি মা ও বাবা তার সন্তানকে লালন পালন করে প্রতিষ্ঠিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে থাকেন, সন্তান হলো সম্পদ তাই সন্তানকে শিক্ষিত করে প্রতিষ্ঠিত করতে পারলেই সম্পদে পরিণত হবে।

 

বিশ্ব মা দিবস উদযাপন অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে চার জন মাকে অর্থ দিয়ে সম্মান  প্রদর্শন করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক আইজিএ প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের সনদপত্র প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com