• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

কালিগঞ্জে চিহ্নিত চোর ও গাঁজা ব্যবসায়ী আটক করে পুলিশে সোপর্দ

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৫১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ মে, ২০২৪
চিহ্নিত চোর ও গাঁজা ব্যবসায়ী আটক করে পুলিশে সোপর্দ

কালিগঞ্জে চিহ্নিত চোর ও গাঁজা ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে রফিকুল ইসলামকে আটক করা হয়। সে কাশিবাটি গ্রামের মৃত্যু মতিয়ার রহমানের ছেলে।

 

থানা ও নলতা ইউপি সূত্রে জানা গেছে, নলতা হাটখোলার নাহার ক্লিনিক সংলগ্নে চায়ের দোকানদার মুজিবর রহমানের দোকান থেকে গত ১১ মে দুপুরে নলতার বিল কাজলা গ্রামের ইসরাইল গাজীর ছেলে মাদক সেবী অনিক গাজী (১৪) ক্যাশ বাক্সথেকে ৭হাজার ৩’শ টাকা চুরি করে। দোকান মালিক মুজিবর রহমান বাক্সে টাকা না পেয়ে খোঁজা খুঁজির এক পর্যায়ে সন্দেহাতিত ভাবে পরদিন অনিককে ডেকে জিজ্ঞাসা করলে সে চুরির কথা স্বীকার করে। এসময় তার পকেটে দুই পুরিয়া গাঁজাও পাওয়া যায়।

 

নলতা হাটখোলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বিয়য়টি দোকান মালিক সমিতির সভাপতি ও নলতা ইউপির চৌকস জনপ্রিয় চেয়ারম্যান আজিজুর রহমানকে জানায়। এরপরে কেুচো খুড়তে সাপ বাহির হওয়ার মত অবস্থা। চেয়ারম্যান আজিজুর রহমান অনিকের কাছে জিজ্ঞাসা করলে সে সবকিছু স্বীকার করে এবং ৫হাজার ৫’শ টাকা ফেরত দেয়। সে কাশিবাটি গ্রামের মৃত মতিয়ার রহমানে ছেলে চিহ্নিত গাঁজা ব্যবসায়ী শেখ রফিকুল ইসলামের নিকট থেকে গাঁজা কিনে সেবন ও বিক্রয় করে বলে জানায়।

 

তার স্বীকারোক্তির পর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে দফাদার নুর হোসেন বাবুসহ গ্রাম পুলিশদের নিয়ে গাঁজা ব্যবাসায়ী শেখ রফিকুল ইসলামকে আটক করে। এরপর তার বাড়ি থেকে গাঁজা উদ্ধার করে পরিষদে নিয়ে আসে। এসময় চোর ও মাদকসেবী অনিককে আর এধরনের কাজ করবে না বলে মুচালিকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং গাঁজা ব্যবসায়ী শেখ রফিকুল ইসলামকে থানা পুলিশে সোপর্দ করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com