• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৫৪
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ডুমুরিয়ায় তাল গাছ থেকে পড়ে এক মজুরের মৃ ত্যু

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ২৯১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ মে, ২০২৪
তাল গাছ থেকে পড়ে এক মজুরের মৃত্যু

অন্তঃসত্ত্বা স্ত্রী লিপি বেগম ও শিশু কন্যা খাদিজার জন্য খাবার কিনে নিয়ে বাড়ি ফেরা হলো না জিয়া শেখের(৩৫)। তবে ফিরলেন তবে লাশ হয়ে । তিনি ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ই্উনিয়নের ভদ্রদিয়া গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে খর্নিয়া বাজারে একটি তাল গাছ থেকে পড়ে তিনি মারা যান।

 

এব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত মামলা হয়েছে বলে অফিসার ইনচার্জ সুশান্ত সাহা নিশ্চিত করেন।

 

মৃত দিন মজুরের চাচাত ভাই আজিজুল শেখ বলেন,জিয়া প্রতিদিন এলাকার মানুষের তালগাছ সহ বিভিন্ন গাছে চড়ে ফল পেড়ে দিয়ে মজুরি নিয়ে সংসার চালায়। গত শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে আামরা দুজন একসাথে বাড়ী থেকে বের হয়ে খর্ণিয়া বাজারে আাসি।

 

এরপর বাজারে ভদ্রদিয়া সড়কে খর্নিয়া গ্রামের মুদি দোকানদার আব্দুল মজিদ শেখ তার দোকানের সামনে সরকারী জায়গায় থাকা একটি তাল গাছ থেকে তাল পেড়ে দেয়ার জন্য ২৫০ টাকা মজুরি চুক্তি করে। চুক্তি করে জিয়া তাল গাছে ওঠে। গাছে ওঠার পর এক পর্যায় হঠাৎ তার হাত ফসকে গাছ থেকে দোকানের সামনে পিচের রাস্তায় পড়ে যায় ।

 

এমসয় তার মুখ ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল। আহত অবস্থায় তাকে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে কোান মামলা করতে ইচ্ছা না থাকায় মৃত্যু দেহ তার বাড়ির আঙ্গিনায় পুলিশে হেফাজতে থাকতে দেখা যায় ।

 

খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিদার হোসেন দিদার বলেন পরিবারের পক্ষ থেকে কোন মামলা করতে ইচ্ছুক না। দাফন করার জন্য প্রশাসনের অনুমতির চেষ্টা চালানো হচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com