• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শ্যামনগরে পানির ড্রাম দেওয়ার নামে আইডি কার্ড টাকা সহ প্রতারক আটক

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৪৮৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ মে, ২০২৪
শ্যামনগরে পানির ড্রাম দেওয়ার নামে আইডি কার্ড টাকা সহ প্রতারক আটক

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য জনস্বাস্থ্য প্রকৌশলের অধীনে সরকারি নির্ধারিত মূল্যে  ড্রাম বিতরণ করা কাজ চলমান। এই সুযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন ও উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ এর নাম ভাঙিয়ে সদর উপজেলার নকিপুর গ্রামের জহির উদ্দিন (৪০)নামে এক প্রতারক গ্রামে গিয়ে মানুষের কাছ থেকে এন,আইডি কার্ড সাথে নগদ তিনশত টাকা নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা তাকে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
জহির পুলিশের কাছে শিকার করেন, সে গ্রামে গ্রামে গিয়ে এক থেকে ডের শত মানুষের কাছ থেকে ড্রাম দেওয়ার নাম করে ৩শত টাকা আর আইডি কার্ড নিয়ে আসে। আর বলে আসে ড্রাম পেলে আর ২ হাজার টাকা করে দিতে হবে। জহির আরও বলেন আমার আগের তোলা আইডি কার্ড ও টাকা হায়বাতপুর (ফুলতলা) গ্রামের হোসেন আলীর ছেলে শ্যামনগর প্রতিবন্ধী কমিটির সভাপতি মন্টুর কাছে জমা দেয়। মন্টু বাড়িতে আসলে বাকি টাকা ও আইডি কার্ড ফেরত দেবে বলে মুচলেকা দিয়ে ছাড়া পায়। ছাড়া পেয়ে ১৫ টা আইডি কার্ড ও ২৬ শত টাকা ফেরত দেয়। আর বাকি টাকা ও আইডি কার্ড ২৫ তারিখে ফেরত দেবে।
শ্যামনগর গুচ্ছ গ্রামের সালমা পারভীন ও সাবিনা পারভীন, আব্দুল মজিদ সহ কয়েক জন  প্রতারক জহিরের কাছ থেকে টাকা ফেরত পেয়ে এমপি আতাউল হক দোলন ও উপজেলা চেয়ারম্যান সাঈদ কে ধন্যবাদ জানান।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আইডি কার্ড ও টাকা ফেরত দেবে এবং এমন কাজ আর কখনো করবে না এমন শর্তে মুচলেকা নিয়ে জহিরকে ছেড়ে দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com