• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বাজার সিন্ডিকেট ভাঙার প্রক্রিয়া উদ্ভাবন করে কাজ করছি: কৃষিমন্ত্রী মো. আবদুস শহীদ।

প্রতিনিধি: / ৪২৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

বাজারে সিন্ডিকেট বলতে কিছু থাকলে সেটি কীভাবে ধ্বংস করা যায়, সেটির প্রক্রিয়া কি- তা উদ্ভাবন করে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আবদুস শহীদ। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দিয়ে এ তথ্য জানান কৃষিমন্ত্রী। আব্দুস শহীদ বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। হাটবাজারে যারা মজুতদারি করে তাদের অনুরোধ করবো তারা যেন এ হারাম ব্যবসা না করেন। অনুরোধ করি রমজান মাসে যাতে আমরা সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারি সেজন্য সহযোগিতা করবেন। এ সময় বাজার সিন্ডিকেট ভাঙার কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, বাজারে সিন্ডিকেট বলতে কিছু থাকলে সেটি কীভাবে ধ্বংস করা যায়, সেটির প্রক্রিয়া কি- তা উদ্ভাবন করে কাজ শুরু করেছি যাবে বাজার নিয়ন্ত্রণে রাখা যায়। তিনি ব্রি নিয়েও কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, ব্রি’র বিজ্ঞানীরা আরও বেশি করে গবেষণা করেন। উৎপাদন যাতে আরও বেশি হয়। আমাদের বিজ্ঞানীদের যে মেধা আছে, তারা আরও এগিয়ে যাবেন। আমাদের দেশের অর্থনীতির শতকরা ৮০ ভাগ নির্ভর করে কৃষির ওপর। কৃষিকে সেভাবে সাজিয়ে তুলতে পারলে আমাদের অভাব থাকবে না। দারিদ্র বিমোচন শেষ হয়ে যাবে। কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার, ব্রি’র মহাপরিচালক মো. শাহজাহান কবীর, ইরি’র বাংলাদেশ প্রতিনিধি হুমনাথ ভান্ডারি, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মহাপরিচাক বাদল চন্দ্র বিশ্বাস প্রমুখ। এর আগে কৃষি মন্ত্রী ব্রি’ উদ্ভাবিত প্রযুক্তি, ধানের জাত ও কৃষি যন্ত্রপাতির স্টল পরিদর্শন করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com