• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

তালা, আশাশুনি ও দেবহাটায় যথাক্রমে ঘোষ সনৎ কুমার, মোস্তাকিম ও আলফা বেসরকারিভাবে নির্বাচিত

আল মামুন / ১২৫৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ মে, ২০২৪

সাতক্ষীরার তালা, আশাশুনি ও দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যথাক্রমে ঘোষ সনৎ কুমার, এবিএম মোস্তাকিম ও আলফের দাউস আলফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে স্ব স্ব উপজেলা রির্টানিং অফিস থেকে বেসরকারীভাবে এ ফলাফল ঘোষনা করা হয়।

 

বেসরকারীভাবে নির্বাচিতদের মধ্যে তালা উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ঘোষ সনদ কুমার কাপ পিরিচ প্রতিক নিয়ে ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়ে ৪র্থ বারের মত নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী চিংড়ি মাছ প্রতিকের প্রার্থী আওয়ামীলীগ নেতা সরদার মশিয়ার রহমান চিংড়ি মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৬৭৮ ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইখতিয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোস্তারী সুলতানা পুতুল নির্বাচিত হয়েছেন।

 

এদিকে, আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চিংড়ি মাছ প্রতিক নিয়ে ৩৮ হাজার ১৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। তার নিকটতম প্রতিদ্বদ্বী ঘোড়া প্রতিক নিয়ে আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ ডালিম পেয়েছেন ৩৭ হাজার ১৮৮ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাহেব আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসলেমা খাতুন মিলি পূনরায় নির্বাচিত হয়েছেন।

 

এছাড়া দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী আলফেরদাউস আলফা ২৬ হাজার ৩৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান মোটর সাইকেল প্রতিক নিয়ে ১৭ হাজার ১৫২ ভোট পেয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ও মহিলা ভাইস চেয়ারম্যান পূনরায় নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন, হাবিববুর রহমান সবুজ ও জি এম স্পর্শ ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com