• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ডুমুরিয়ার মৎস্যচাষিদের শ্যামনগরে অভিজ্ঞতা বিনিময় সফর

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ৩৬৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ মে, ২০২৪

মাছ চাষের অভিজ্ঞতা বিনিময় করতে ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আজ শুক্রবার ডুমুরিয়ার ২০ জন মাছ চাষী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী সফটশেল কাঁকড়া খামার পরিদর্শন করেন।

 

ডুমুরিয়া উপজেলার ১০ টি সিবিও এর নারী-পুরুষ মিলে ২০ জন মাছ চাষী এই অভিজ্ঞতা বিনিময় সফরে অংশগ্রহণ করেন। ডুমুরিয়ার এসব মাছ কাঁকড়া খামারে পৌঁছালে খামার কর্তৃপক্ষ তাদের স্বাগতম জানান। ডুমুরিয়া উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাস্তবায়নে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড আ্যাকুয়া কালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় এই অভিজ্ঞতা বিনিময় সফর করেন।

 

অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা মৎস্য অফিসার জয়দেব পাল। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মো: নাজমুল হুদা ও দাকোপ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার। ডুমুরিয়ার সিবিও সদস্যগণকে কাঁকড়া খামারের কর্তৃপক্ষ তাদের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন।

সকল কিছু পর্যবেক্ষণ করে সদস্যবৃন্দ অত্যন্ত অনুপ্রাণিত হন এবং তারা নিজেরাও ভবিষ্যতে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

জেলা মৎস্য অফিসার জয়দেব পাল বলেন, আমরা ২০ জন মৎস্য চাষীদের নিয়ে মাছ ও কাঁকড়া চাষের অভিজ্ঞতা জন্য নিয়ে এসেছি। এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সফর করে মৎস্যচাষীরা খুব উপকৃত হবেন পাশাপাশি এই খামার দেখে মাছ চাষীরা মাছ চাষ করতে আরও আগ্রহী হবেন। চাষী তার নিজ খামারে কাঁকড়া চাষের বিষয়ে আধুনিক কলাকৌশল সম্পর্কে ভালো ধারনা পেয়েছেন। এই অভিজ্ঞতা কাজে লাগালে মাছ চাষে ভবিষ্যতে তাদের অনেক সফলতা আসবে। এরপর ২০ জন মাছ চাষিসহ মৎস্য অধিদপ্তরের একই উপজেলার ধানখালী বাগদা ধানচাষ প্রদর্শনী পরিদর্শন করেন। অত:পর দলটি শ্যামনগর আকাশলীনা ইকো-ট্যুরিজম পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে আশেপাশের মৎস্য খামার ও এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও এর ক্ষতি কাটিয়ে উঠার উপায় সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় উপকূলীয় এলাকার মানুষের প্রাকৃতিক দূর্যোগ, আপদ, বিপদ ও ঝুঁকি সহ দূর্যোগ পূর্ববর্তী সতর্ক সংকেত প্রদানের কৌশল হাতেকলমে দেখানো হয়। শ্যামনগর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদারের নেতৃত্বে পুরো আয়োজন সুন্দরভাবে ব্যবস্থাপনা করেন মৎস্য অধিদপ্তর শ্যামনগর উপজেলার একটি চৌকস দল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com