• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

 বাঘের নখসহ শরীফ ডাক্তারকে আটক করেছে বনবিভাগ

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৬৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
 বাঘের নখসহ শরীফ ডাক্তারকে আটক করেছে বনবিভাগ

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ বনবিভাগের সদস্যরা বুড়িগোয়ালিনী বাজার থেকে বাঘের নখসহ এক আসামিকে আটক করেছে ।
বৃহস্পতিবার (৩০শে মে) বিকালে বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা এ বি এম হাবিবুল ইসলামের নেতৃত্বে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর খেয়াঘাট থেকে মোঃ শরীফ উদ্দিন(৪৫) ওরফে শরীফ ডাক্তারকে আটক করা হয়। আটককৃত শরীফ উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের মোকাদ্দেস মোল্লার ছেলে।
উদ্ধার অভিযান সম্পর্কে হাবিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, শরীফের কাছে বাঘের দাঁত ও নখ আছে এমন তথ্যের ভিত্তিতে নীলডুমুর খেয়াঘাটে অবস্থিত মোল্লা ফার্মেসি নামক ঔষধের দোকানে তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত ড্রয়ার থেকে বাঘের দু’টি নখ জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নীলডুমুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে বাঘের দু’টি নখসহ শরীফ নামে একজনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, এই সিন্ডিকেটে আরো অনেক চোরাকারবারী জড়িত বলে তথ্য দিয়েছে আটককৃত শরীফ। তবে নখ দু’টি সে কোথা থেকে পেয়েছে ও বাঘের বাকি অংশ কোথায় এটা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে তথ্য পেলে জানানো হবে। সঠিক তদন্তের জন্য আপাতত কারো নাম প্রকাশ করছি না।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com