• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মরা গরুর মাংস বিক্রয়, ম্যাজিস্ট্রেট দেখে পালিয়ে গেলেন বিক্রেতা

নিজস্ব প্রতিনিধি / ৩৬৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ জুন, ২০২৪
মরা গরুর মাংস বিক্রয়,

সাতক্ষীরার কালিগঞ্জে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। পরে চার মণ মাংস মাটিতে পুতে ফেলা হয় ও প্রতিষ্ঠান সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১ জুন) সকালে উপজেলার জিরনগাছা বাজারে মাংস বিক্রির সময় ধরে ফেলে স্থানীয় জনতা। তবে পালিয়ে যায় বিক্রেতা।

 

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলীকে খবর দেয়া হয়। তিনি এসে মাংস মাটিতে পুতে ফেলেন।

 

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, উপজেলার কুশুলিয়া ইউনিয়নের শৃঙ্খলা গ্রামের মজারুল ইসলাম, মিলন সরদার ও মনসুর আলী ভোর ৫টার দিকে মরা গরু জবাই করেন। চার মণ মাংস নিয়ে জিরনগাছা বাজারে ভাই ভাই মাংসের দোকানে বিক্রি করেন। বিষয়টি স্থানীয় জনতা বুঝতে পেরে মরা গরুর মাংস বিক্রিতে বাধা দেয়।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী ঘটনার সত্যতা স্বীকার করেন। জানান, প্রশাসনের লোকজন আসার খবরে পালিয়ে গেছে মাংস বিক্রেতা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com