• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ডুমুরিয়া বাজার গুলোতে মৌসুমী ফলের দাম অস্থিতিশীল

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ২৮০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ জুন, ২০২৪
মৌসুমী ফলের দাম অস্থিতিশীল

দেশের বিভিন্ন জেলা থেকে আসছে মৌসুমি বিভিন্ন প্রজাতির ফল।যশোর এবং অভয়নগরের অলিগলি থেকে শুরু করে সড়ক, মহা সড়কের পাশে সর্বত্র মৌসুমি ফল বিক্রি হচ্ছে। আম, জাম, লিচু, কাঁঠাল, আনারস, তরমুজ, বাঙ্গি, জামরুল, বেল ও পেয়ারাসহ বিভিন্ন দেশীয় রসালো ফল বিক্রি হচ্ছে। ক্রেতারাও আকৃষ্ট হচ্ছেন। তবে পাইকারি ও খুচরা বাজারে ফলের দামে বিস্তর ফারাক লক্ষ্য করা গেছে। খুচরা বাজারের অধিকাংশ ফলের দাম পাইকারি আড়ৎ এর প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। তবে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে খুচরা বাজারের ব্যবসায়ীরা ঘূর্ণিঝড় রেমালকে দায়ী করছে।

 

খুচরা বাজারের ব্যাবসায়ীরা বলছে, ঘূর্ণিঝড় রেমালের কারণে নষ্ট হয়েছে লিচু,আম,জাম,জামরুল সহ অনেক মৌসুমী ফল।ঝড়ের প্রভাবে গাছ থেকে ঝরে গেছে ফল,নষ্ট হয়ে গেছে মোট ফলের এক তৃতীয়াংশ,যার কারণে বাজারে মৌসুমী ফলের সংকটের সাথে দাম বৃদ্ধি পেয়েছে। ভরা মৌসুম হওয়ায় বাজারে আম, জাম ও লিচুর আধিক্যই বেশি দেখা গেছে।

 

স্থানীয় আড়ৎদারদের সঙ্গে কথা বলে জানা গেছে- সেখানে প্রতি কেজি হিমসাগর আকারভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। ল্যাংড়া আম বাজারে কম থাকলেও ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে যশোর এবং ডুমুরিয়া খুচরা বাজারগুলোতে প্রায় দ্বিগুণ দামে এ আম বিক্রি করতে দেখা গেছে।

 

চুকনগর বাজারে আম ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, খুচরা বাজারে হিমসাগর কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে সর্বোচ্চ ১২০ টাকা, ল্যাংড়া আম ১২০ থেকে ১৪০ টাকা এবং গোপাল ভোগ ১২০ থেকে সর্বোচ্চ ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

 

উপজেলার সোনাতলা বাজারের মৌসুমী ফল ব্যাবসায়ী মোঃ এনামুল বলেন, পাইকারি বাজার থেকে ফল আনতে অনেক খরচ হয়। ঘাটে ঘাটে টাকা দিতে হয়। গাড়ি ভাড়াসহ বিভিন্ন খরচ দিয়ে আমাদের আর খুব বেশি লাভ হয় না। এছাড়া দেশি ফল বেশি দিন রাখা যায় না। শুরুতে দাম একটু বেশি থাকলেও শেষের দিকে কম দামে বিক্রি হয়। খবর নিয়ে জানা যায় দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারী আড়ৎ গুলোতে ১০০ লিচু বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। অথচ যশোর সহ ডুমুরিয়ায় খুচরা বাজারে লিচু বিক্রি হচ্ছে ৪৫০-৫০০ টাকায়। তবে যশোরের বসুন্দিয়া এলাকায় ১০০ লিচু সর্বোচ্চ ৪০০- ৪২০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। অন্যদিকে জাতীয় ফল কাঁঠাল পাইকারিতে বড় আকারের ২৮০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ সেই কাঁঠাল খুচরা বাজারে ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

 

ডুমুরিয়ায় বেশ কয়েকটি খুচরা বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে- হাইব্রিড জাতের পেয়ারা প্রতি কেজি ৭০-৮০ টাকা বিক্রি হলেও দেশি পেয়ারা কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। জামরুল ৮০ থেকে ১২০ টাকা, কালো জাম মানভেদে ১৮০ থেকে ২৪০ টাকা ও প্রতিটি বেল ২৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।  এছাড়া আনারসের বাজারেও সরবরাহের কমতি নেই। খুচরা বাজারগুলোতে আকারভেদে এসব আনারস বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com