• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

আশাশুনিতে নবাগত ইউএইচএ ডাঃ উম্মে ফারহানা’র যোগদান

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৩২৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
নবাগত ইউএইচএ ডাঃ উম্মে ফারহানা'র যোগদান

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা’র যোগদান। রবিবার সকালে তিনি আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।

 

জানাগেছে, ডাঃ মিজানুল হক বদলী জনিত কারনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চলে যাওয়ায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএ পদ শূণ্য হয়ে যায়। তদন্তস্থলে ডাঃ উম্মে ফারহানাকে বদলী করায় তিনি আশাশুনিতে যোগদান করলেন।

 

তিনি এর আগে চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালে আরএমও হিসাবে কর্মরত ছিলেন। যোগদানকালে আশাশুনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ মিনাক কুমার বিশ্বাস, ডাঃ নাহিয়ান হাবিব, ডাঃ মোঃ শহিদুল্লাহ, ডাঃ আশিকুর রহমান, ডাঃ নাইম হোসেন নয়ন, প্রধান সহকারি জি এম জাহাঙ্গীর আলম, ইপিআই শংকর কুমার মল্লিক, সরকারি স্বাস্থ্য পরিদর্শক ভারপ্রাপ্ত এস এম মুক্তারুজ্জামান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ডাঃ উম্মে ফারহানা যোগদানের পর প্রথম কর্ম দিবসে তিনি মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরের সুপারভাইজারদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে ভিটামিন এ+ ক্যাম্পেইনের হোম সার্সিং এর বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। এছাড়া একই সাথে তিনি জনপ্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com