• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক বজলুর রহমানের ব্যাপক গণসংযোগ

প্রতিনিধি: / ৩৩৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): আসন্ন পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায়
ব্যাপক গণসংযোগ করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক বজলুর
রহমান। তিনি ইতোমধ্যে পৌরসভা, উপজেলার কপিলমুনি, হরিঢালী, সোলাদানা,
লস্কর, রাড়ুলী, গদাইপুর, চাঁদখালী ও গড়ইখালী সহ বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার,

জনগুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি
পেশার মানুষের সঙ্গে নির্বাচনী শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রভাষক বজলুর রহমান
পেশায় একজন কলেজ শিক্ষক হলেও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক সহ
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
উল্লেখ্য, প্রভাষক বজলুর রহমান ১৯৮৯ সালের ৪ মে উপজেলার চাঁদখালী
ইউনিয়নের গজালিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ২০০১ সালে গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসা ছাত্র সংসদ নির্বাচনে
ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। ২০০২-২০০৩ সালে খান সাহেব কোমর উদ্দিন
ছাত্রাবাসের মনিটর নির্বাচিত সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু।
২০০৪ সালে এসএসসি পাস করার পরে পাইকগাছা কলেজে অধ্যায়নরত অবস্থায়
তাকে পাইকগাছা পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনোনীত করা
হয়। এরপর ২০০৬ সালে পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত
হন। সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যানরত অবস্থায় রোটার এ্যাক্ট ক্লাব অব সাতক্ষীরায়
এক মিনিটের বক্তৃতায় ৩২ জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। এছাড়া
সাতক্ষীরা সরকারি কলেজ ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপস্থিত বক্তৃতা ও
নির্ধারিত বক্তৃতায় একাধিকবার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন। ২০১০ সালে
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। রাজনীতির
পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠন হিসেবে শিবসা নন্দিনী সাহিত্য ও
পাঠ চক্রের সাধারণ সম্পাদক মনোনীত হন। পরবর্তীতে শিবসা সাহিত্য অঙ্গন ও
সমাজকল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি
পাঠাগারের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। এছাড়া বজলুর রহমানকে ২০১৮ সালে
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মনোনীত করা হয়। পাশাপাশি
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দলনেতা
হিসেবে কাজ করছেন তিনি। বর্তমানে সরদার আবু হোসেন কলেজের প্রভাষক
(বাংলা) হিসেবে কর্মরত আছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস
চেয়ারম্যানের প্রতিদ্বন্দীতা করার জন্য তিনি গণসংযোগ ও মতবিনিময় করে সকলের
দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com