• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

আঠারো মাইল পশুর হাটে, উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ১টি মেডিক্যাল টিম কাজ করছে

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৩৪২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ জুন, ২০২৪
প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ১টি মেডিক্যাল টিম কাজ করছে

খুলনার ডুমুরিয়ায় বিভিন্ন কোরবানির পশুর হাট-বাজারে ভেটেরিনারী মেডিক্যাল টিম প্রাণিস্বাস্থ্যসেবা প্রদান করছেন।উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে পুরো উপজেলায় ৩টি মেডিক্যাল টিম কাজ করছে।

 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে গঠিত টিমে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রাণিসম্পদ মাঠ সহকারী, ভেটেরিনারী মাঠ সহকারী, কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান, ভলান্টিয়ার ভ্যাক্সিনেটররা কাজ করছেন।

 

ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের ডাঃ সায়রা গুলশান, প্রাণী সম্পদ সম্পসায়ন কর্মকর্তা জানায়, ক্ষতিকর রাসায়নিক অথবা
ষ্টেরয়েড (হরমোন) ব্যবহার করে মোটাতাজাকরণ গরু চিহ্নিতকরণ এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, হাটে হঠাৎ গবাদিপশু অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা সেবা প্রদান, অনলাইনে বিক্রির জন্য গবাদিপশুর ছবি আপলোড করা ও প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন পরামর্শসহ সচেতনতার বার্তাও প্রদান করছে এসব মেডিক্যাল টিম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির কে বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির বাজার সামনে রেখে ক্রেতা-বিক্রেতার জন্য আমাদের এ সেবা। অসুস্থ, রোগাক্রান্ত কিংবা ক্ষতিকর রাসায়নিক হরমোন ব্যবহার করে মোটাতাজাকৃত গরু পর্যবেক্ষণ করছি আমরা। এখন পর্যন্ত হাটগুলোতে কোন অসুস্থ ও ক্ষতিকর পর্যবেক্ষণেরকরা গরু ছাগল পাওয়া যায়নি।

এদিকে হাট-বাজারগুলোতে মেডিকেল টিম পরিচালনা করায় ক্রেতা-বিক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেন।

সোমবার ডুমুরিয়া আঠারো মাইল গরুর হাটে উপজেলার খর্নিয়া ইউনিয়নের রানাই গ্রামের আব্দুর রাজ্জাক এসেছেন কোরবানির গরু কিনতে। তিনি আমাদের ডুমুরিয়া খুলনা প্রতিনিধি শেখ মাহতাব হোসেন কে জানান, দুইটি ষাঁড় পছন্দ হয়েছে তার। তবে রাসায়নিক হরমোন ব্যবহার করে মোটাতাজা করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানায়। তারপর ষাঁড় দুটি
সুস্থ এবং প্রাকৃতিক খাবারেই বেড়ে উঠেছে বলে ডা: শারমিনা তাকে নিশ্চিত। এতে তিনি টিমের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন।

 

ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির আরও জানায়, এ বছর উপজেলায় কোরবানী গরুর উৎপাদন ৪৩হাজার ৪শ ১৭টি,ও বিপরীতে চাহিদা রয়েছে ২০হাজার ৪শ ৬৫টি। এছাড়া ১০হাজার ২হাজার চাহিদা রয়েছে উপজেলায় মোট ৩টি কোরবানীর হাট ও ৩টি অনলাইন প্লাটফর্ম রয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com