• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সাস এনজিও থেকে জামানতের টাকা ফিরে পেতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি / ৩০৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
জামানতের টাকা ফিরে পেতে সংবাদ সম্মেলন

মৎস ঋন দেওয়ার নামে প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেওয়া জামানতের টাকা ফিরে পেতে সাতক্ষীরা উন্নয়ন সংস্থার( সা’স) বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকালে পাটকেলঘাটা প্রেসক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাট করেন ভুক্তভোগী সত্যজিৎ সাধু। তার লিখিত বক্তব্যে তিনি বলেন,সরকারের নতুন উদ্যোক্তা হিসাবে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা থেকে ২০২০সালের ফেব্রুয়ারি মাসের দিকে মৎস খামারের নামে দুইলক্ষ টাকা ঋন গ্রহন করিয়া প্রতিমাসে ঠিকমত কিস্তি দিয়ে আসিতেছি।

 

এরপর পর্যায়ক্রমে ৮লক্ষটাকা ঋন গ্রহন করিয়া যথা সময়ে সুদ সহ ৪লক্ষ টাকা পরিশোধ করিয়াছি। ২০২৪সালের ১১জুন প্রয়োজনিয় কাগজ দিয়ে পুনঃরায় ঋনের আবেদন করি আমি ।কিন্তু তারা ঋন প্রদান করার কথা বলে তালাবাহানা করতে থাকে সংস্থার লোকজন। ওই সময়ে সাতক্ষীরা উন্নয়ন সংস্থার খলিষখালী শাখার ম্যানেজার মো.শরিফুল ইসলামের সাথে কথা বললে তিনি বিভিন্ন অযুহাতে ঋনের বিষয়টি ২মাস এড়িয়ে যায় ।

 

এক পর্যায়ে ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, ফাইল পাশ করতে হলে আর এম ও ফরিকুল ইসলামকে এক লক্ষ টাকা ঘুষ দিতে হবে। এমন অবস্তায় একজন নতুন উদ্যোক্তা হিসাবে আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়।তাই আমি বর্তমানে আমার জামানতের টাকা ফেরত চাই।

 

তিনি আরো বলেন, একটি বিশ্বস্ত সুত্রে জানতে পারলাম সাসের নির্বাহী পরিচালক ইমান আলী সম্প্রতি উপজেলা নির্বাচনকে কেন্দ্রকরে এক প্রার্থীর পক্ষে কোটি টাকা খরচ করেছেন। তাই তিনি ঋন গ্রহিতাদের জামানতের টাকা এবং নতুন কোন ঋন দিতে পারছেন না।

 

এমন অবস্তায় তার ঋন গ্রহনের জন্য জামানত স্বরুপ এক লক্ষ টাকা পড়ে আছে। এর আগে জামানতের টাকা কয়েকবার ফেরত চাইলে তারা তালবাহানা শুরু করেছে।সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জামানতের একলক্ষ ফিরে পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক সহ সংক্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com