• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

কলারোয়া পৌরসভায় ২৮ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি  / ২৭৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ জুন, ২০২৪
২৮ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর সভার আয়োজনে রোববার (৩০জুন) বেলা ১১টার দিকে পৌর অডিটোরিয়ামে ওই বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল সকলের উপস্থিততে ২৮কোটি ৭৩লাখ ৪৩হাজার ৫শ ৬২টাকা ৯৮পয়সা উক্ত বাজেট ঘোষনা করেন।

 

বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-পৌর সচিব তুষার কান্তি দাশ, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ, এড.শেখ কামাল রেজা, বিশিষ্ট ব্যবসায়ী শেখ শহিদুল ইসলাম, উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রষ্টান ঐক্যপরিষদের সহ.সভাপতি সন্তোষ কুমার পাল, সিটিসিআরপি প্রজেক্ট অফিসার বজলুর রহমান,প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, উপ-সহকারী কৃষি অফিসার আবীর হোসেন, সাংবাদিক এসএম জাকির হোসেন, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, রফিকুল ইসলাম, আলফাজ উদ্দীন, সঙ্গীত শিল্পি শিলা রানী হালদার, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, শফিউল আলম শফি, শেখ জামিল হোসেন, মেজবাহ উদ্দীন লিলু, আকিমুদ্দীন দফাদার, ইমাদুল ইসলাম ইমাদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর দিতি বেগম, সন্ধ্যা রাণী বর্মণ, প্রকৌশলী শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী রুহুল আমিন, বিদ্যুৎ সহকারী প্রকৌশলী এসএম সোহরাওয়ার্দ্দী হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, সেনিটারী কর্মকর্তা সুরেন্দ্র সাহা সেখর কাজল, হিসাব রক্ষক ইমরুল ইসলাম, কর নির্ধারক নাজমুল ইসলাম, এনজিও প্রতিনিধি শাহনাজ পারভীন মীনা, সাংবাদিক জুলফিকার আলী, আসাদুজ্জামান আসাদ সহ সূধি ও পৌরসভার নাগরিকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-পৌরসভার কর নির্ধারক নাজমুল ইসলাম।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com