• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পাটকেলঘাটায় অভিনব কায়দায় ৪ লাখ টাকা ও পৌনে ৪ ভরি স্বর্ণ লুট

নিজস্ব প্রতিনিধি / ৩১২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
অভিনব কায়দায় ৪ লাখ টাকা ও পৌনে ৪ ভরি স্বর্ণ লুট

সাতক্ষীরার পাটকেলঘাটায় অভিনব কায়দায় চার লাখ টাকা ও পৌনে চার ভরি স্বর্ণ লুটের অভিযোগ উঠেছে।  সোমবার সন্ধ্যা ৭ঃ৩০ টার  দিকে  পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের মুরগি খামারী আজিজুল ইসলাম মোড়লের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
আজিজুল ইসলামের ছেলে মনি মোড়ল জানান, আমার মা নাজমুন নাহার বাড়িতে এক ছিলেন। সন্ধ্যার পরে চার পাঁচ জন দুর্বৃত্ত আমাদের বাড়িতে প্রবেশ করে গোয়াল থেকে একটি ছাগলের বাচ্চা ধরে নিয়ে এসে গেটের সামনে ছেড়ে দেয়। ছাগলের বাচ্চার ডাক শুনে  এ সময় আমার মা ঘর থেকে বের হয়ে আসলে তাকে মারপিট করে ও অস্ত্রের মুখে জিম্মি করে  দড়ি দিয়ে হাত ও চোখ  বেঁধে ফেলে। এবং মায়ের কোমরে থাকা আলমারির চাবি ছিনিয়ে নেয়। এ সময় আলমারিতে রাখা পৌনে চার ভরি স্বর্ণ ও মুরগি বিক্রয় করা চার লাখ টাকা লুট করে নিয়ে চলে যায় দূর্বৃত্তরা। আমি ও আমার পিতা বাড়িতে এসে আমার মাকে হাত ও চোখ বাঁধা অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক আমি পাটকেলঘাটা থানায় অভিযোগ দায়ের করি।
পাটকেলঘাটা থানার অফিসার ইন চার্জ বিপ্লব কুমার নাথ রাতেই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান,অপরাধী যেই হোক তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com