• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

কালিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগ

কালিগঞ্জ প্রতিনিধি / ২১৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪
প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় ৬ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। বিষয়টি উপজেলায় একটি চাঞ্চল্যকর ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে। এমনই এক ঘটনা কালিগঞ্জ উপজেলার সরকারী কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল কুমার গাইন এর বিরুদ্ধে।

 

উপজেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন এর কাছ থেকে প্রাপ্ত সেবা খাতের বাজেট থেকে প্রাপ্ত অর্থনৈতিক কোড ৩২৬৫১০৬ ঘেটে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পোষাক বাবদ ২০ হাজার টাকা ২০২৩ -২৪ অর্থ বছরের প্রদান করা হয়নি।

 

কেন তাদের অনুদান পায়নি বিষয়টি প্রধান শিক্ষককের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি তাদের বলেছি কিন্তু তারা সময় পাচ্ছেনা। একই নথির অর্থনৈতিক কোড ৪১১২৩০৬ এর বিপরীতে নিয়ম ছাড়াই গবেষণা যন্ত্রপাতি ও সরঞ্জামাদি বাবদ ১লক্ষ ২০ হাজার টাকা, ৩২৫৬১০২ কোড রাসায়নিক দ্রব্যাদি বাবদ ৩৫ হাজার টাকা, ৩২৫৮১০৫ কোড অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জাম (মেরামত বাবদ) ৩৫ হাজার টাকা, ৪১১২৩১২ কোড শিক্ষা ও শিক্ষা উপকরণ বাবদ ৩৫ হাজার টাকা খরচ করা হয়েছে।

 

এব্যাপারে গোপাল কুমার গাইন বলেন যে, আমাদের এই মালামাল গুলো আগামীকাল ১১ জুলাই আসবে তখন আমরা হিসেব দেখাবো। মালামাল ক্রয় এর ক্ষেত্রে কোন নিয়ম মানা হয়নি। রেজুলেশন করা হয়নি, বিজ্ঞানাগারের মালামাল ক্রয়ের ক্ষেত্রে কোন নিয়ম মানা হয়নি। কোটেশন নেওয়া হয়নি, দরপত্র আহব্বান করা হয়নি। উপজেলা হিসাব রক্ষণ অফিস থেকে ১১ ও ১৫ জুন ২০২৪ তারিখে ছাড় করানো ৫ লক্ষ ৫১হাজার ৫৫২ টাকা কোথায় তার অস্তিত্ব খুঁজতে গেলে অনেকে বলেন যে, টাকাটি তার ব্যক্তিগত একাউন্টে জমা করে আত্মসাৎ এর পায়তারা চালানোকালে চাওর হয়ে উঠে।

 

বিষয়টি নিয়ে তোলপাড় হলে গত ৯ জুলাই মঙ্গলবার তড়িঘড়ি করে ধুরন্দর প্রধান শিক্ষক গোপাল কুমার গাইন সাতক্ষীরা জেলা সদর থেকে উচ্চ মুল্যে কিছু বই ও ক্রীড়া সামগ্রী ক্রয় করে অফিসে রেখেছে। ঐ স্কুলের জনৈক্য সিনিঃ শিক্ষকসহ একাধিক শিক্ষক ও কমিটির সদস্য এ প্রতিনিধিকে জানান, ভারপ্রাপ্ত হেড স্যার সকলের কাছে তথ্য গোপন করে সেবাখাতের লক্ষ লক্ষ টাকা ব্যাক্তি একাউন্টে নিয়ে আত্মসাৎ এর চেষ্টা করলে আমরা জানতে পেরে প্রতিবাদ জানাই।

 

এসময়ে গত ৯ জুলাই তিনি তড়িঘড়ি করে শিক্ষকদের নিয়ে মিটিং ডেকে দোষ স্বীকার করে। অবশেষে নিয়ম মোতাবেক সেবাখাতের মালামাল ক্রয় শুরু করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com