• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

র‌্যাবের অভিযানে ডাকাত দলের মুলহোতা তালার রিয়াজুল গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি / ৪৩৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
র‌্যাবের অভিযানে ডাকাত তালার রিয়াজুল গ্রেফতার 

সাতক্ষীরার তালা উপজেলার দুর্ধর্ষ ডাকাত গ্রুপ রিয়াজুল বাহিনীর মুলহোতা মোঃ রিয়াজুল ইসলাম‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ খুলনা। মঙ্গলবার ভোর রাতে তাকে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রিয়াজুল ইসলাম সাতক্ষীরা জেলার তালা উপজেলার জিয়ালা নলতা এলাকার  মৃত বাছতুল্লাহ মোড়ল ছেলে।মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা র‌্যাব-৬ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
প্রেসবিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, প্রায় একযুগেরও বেশী সময় ধরে তালা উপজেলাসহ আশেপাশে এলাকার সাধারণ মানুষের কাছে আতঙ্কের এক নাম ছিল রিয়াজুল বাহিনী ।
তার নামে চুরি, ডাকাতি, দাংগা সংঘটন, সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মচারীদের ওপর হামলা, অবৈধ বিষ্ফোরক সামগ্রী আয়ত্বে রাখাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার কারনে জনমনে আতংকের সৃষ্টি হয়। এরপর র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ডাকাত রিয়াজুল এবং তার দলের সদস্যরা এসব ঘটনার পেছনে জড়িত।
এছাড়া আসামি রিয়াজুল ২০১১ সালে তালা থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়না ভুক্ত ফেরারী ছিল। এরপর থেকে সে আত্মগোপনে থেকে তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। সম্প্রতি সময়ে র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিয়াজুলকে খুলনা জেলার বটিয়াঘাটার সুরখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা র‌্যাব-৬ কোম্পানি কামান্ডার এ এস. পি ফয়সাল জানান, সম্প্রতি ঘটে যাওয়া চুরি ডাকাতি ঘটনায় র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর রাতে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সূরখালী এলাকা থেকে আসামী রিয়াজুল ইসলাম গ্রেফতার করতে সক্ষম হয়। পরে  গ্রেফতারকৃত আসামীকে তালা থানায় হস্তান্তর করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com