• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়ায় ৪দলীয় পেশাজীবি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি  / ১১৫৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
৪দলীয় পেশাজীবি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বুধবার বিকালে বারিক সরদার, মাষ্টার হাবিবুল্লাহ ও সুমন দাসের যৌথ আয়োজনে এবং কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরীর সার্বিক সহযোগিতায় ৪দলীয় খালি পায়ে পেশাজীবি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন কলারোয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী।

 

এসময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, দুলাল ঘোষ, কলারোয়া থানার স্টাফ ইন্দ্রজিৎ কুন্ড সহ বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। খেলায় মুখোমুখি হয় দুলালের মিষ্টি ফুটবল একাদশ বনাম বন্ধু মহল ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে গোল শুন্যভাবে শেষ হয়।

 

দ্বিতীয়ার্ধে আক্রমণ আর পাল্টা আক্রমণ করে খেলেও কোন দলই গোলের দেখা না পাওয়ায় খেলা টি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে বন্ধু মহল ফুটবল একাদশ ৩-২ গোলে দুলালের মিষ্টি ফুটবল একাদশ কে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

 

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বন্ধু মহল ফুটবল একাদশের গোল রক্ষক ইমন। আগামীকাল বৃহস্পতিবার বিকালে ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে কলারোয়া বল্ডফিল্ড বয়েজ ফুটবল একাদশ বনাম দুরন্ত তুলসীডাঙ্গা ফুটবল একাদশ।

 

খেলা টি পরিচালনা করেন- সাজেদুল করিম তপু, সহকারী রেফারী ছিলেন-সাজু হালদার ও সাইফুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন-সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রফিক, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও জাহাঙ্গীর হোসেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com