• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১২
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের জটিল-রোগীদের অনুদানের টাকা বিতরন

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২২৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
জটিল-রোগীদের অনুদানের টাকা বিতরন

দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জটিলরোগীদের মধ্যে অনুদানের টাকা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ জুলাই সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যান্সার, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য উক্ত টাকার চেক বিতরন করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।

 

উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১৩জন রোগীকে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়। সভায় জানানো হয়, এ পর্যন্ত দেবহাটা উপজেলায় প্রায় দেড় কোটি টাকার মতো উক্ত রোগী কল্যান ট্রাস্টের টাকা বিতরন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com