• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শ্যামনগর নূরনগর মহিলা দাঃ মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৪১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪
শ্যামনগর নূরনগর মহিলা দাঃ মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন 

সাতক্ষীরার শ্যামনগর নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার বহুতল নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস, এম, আতাউল হক দোলন।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও নূরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা (বাবু) এর সভাপতিত্বে রবিবার (২৮ জুলাই) সকাল ১১ টায় শিক্ষামন্ত্রণালয়ের অধীনে কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর উদ্যোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর – সাতক্ষীরা এর তত্ত্বাবধানে ৪ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে ঠিকাদার প্রতিষ্ঠান আনিস এন্ড সন্স নির্মিত মাদ্রাসার নতুন বহুতল ভবনের শুভ উদ্বোধন করা হয়।
মাদ্রাসার সুপারঃ হাফেজ সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিব শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান  নাজমুল ইসলাম (রিপন), মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, উপ-সহকারি প্রকৌশলী আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশারাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুশান্ত বিশ্বাস বাবুলাল,রমজাননগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মাহমুদ হোসেন, নূরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি, এম, হাবিবুর রহমান হবি সহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ইউপি সদস্যগন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস, এম, আতাউল হক দোলন সহ সকল অতিথি প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং বিশেষ দোয়া মুনাজাত করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন- রামজীবনপুর মাদানী কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল হামিদ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com