• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫১
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনিতে কোন আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে দেওয়া যাবে না : হেদায়েতুল ইসলাম

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২৭১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

আশাশুনি উপজেলায় কোন আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে দেওয়া যাবে না। দেশের শান্তি ও স্থিতিশীল ফেরাতে উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেন উপজেলা বিএনপি’র আহবায়ক স, ম হেদায়েতুল ইসলাম।

 

তিনি আরো বলেন, দলের কোন নেতাকর্মী কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে দল তার দায় নেবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টান ধর্মসহ সকল ধর্মের মানুষ সহাবস্থানে থাকবে। কারো প্রতি কোন গোষ্ঠী বা কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তা কঠোর হাতে দমন করা হবে। এছাড়া আইন শৃংখলা রক্ষা করা, খুন জখম, লুটপাট, ভাংচুর, অগ্নিকান্ড ঘটতে দেওয়া যাবেনা। কোন অন্যায়কারী যতবড় নেতা হোক না কেন তাকে কোন ছাড় দেয়া হবে না। দেশের মানুষের স্বার্থে, দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বহিরাগত কেউ দলের নাম ভাঙ্গিয়ে বিশৃঙ্খল ঘটানোর চেষ্টা করে সেদিকে সবাইকে সজাগ থাকার নির্দেশনা দেন।

 

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বড়দল, কাদাকাটি ও আশাশুনি সদর ইউনিয়নের বিভিন্ন জায়গায় পরিদর্শন করে নেতাকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সকল নেতাকর্মীকে মাঠে নামতে হবে। আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে দ্রুত লক্ষ্যে পৌছাতে পারবো।

 

পরিদর্শন কালে পৃথক পৃথক ভাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ মশিউল হুদা তুহিন, যুগ্ম-আহবায়ক আব্দুল আলিম, আজহারুল ইসলাম মন্টু, উপজেলা বিএনপি’র সদস্য আরিফুল ইসলাম বকুল, রবিউল ইসলাম, সাবেক বরদল ইউনিয়ন যুবদলের সভাপতি আজহারুল ইসলাম আজগার মোড়ল, কাদাকাটি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক তুহিনুল্লাহ তুহিন, সদস্য সচিব ডাক্তার টুকু, সদস্য জহির উদ্দিন জহির, বড়দল ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদ কামরুল হাসান, সদস্য রেজাউল করিম গাজী, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক রেজাউল সরদার, সদস্য সাহেব আলী প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com