• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

আটোয়ারীতে স্ত্রী নির্যাতন মামলার আসামি, নাবালিকা নিয়ে উধাও 

প্রতিনিধি: / ৩৫৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ আটোয়ারীতে স্ত্রী নির্যাতন করে নাবালিকা নিয়ে উধাও হয়েছেন এক সংবাদ কর্মী। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় যৌতুকের দাবীতে মারপিট, হত্যার চেষ্টা ও জখম করার অভিযোগ তুলে স্ত্রী তহমিনা বেগমের করা মামলায় সংবাদকর্মী স্বামী আব্দুস সালাম মোর্শেদীকে দশদিনেও আটক করতে পারেনি পুলিশ।এদিকে ওই মামলার দুই আসামি আদালত থেকে জামিনে বের হয়ে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়ার অভিযোগ উঠেছে।এতে করে নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীসহ তার পরিবার। আদালতে গত ২৮ জানুয়ারী আব্দুস সালাম মোর্শেদীসহ পাঁচজনকে বিবাদী করে মামলার আবেদন করলে, বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে মামলা রুজুর জন্য আটোয়ারী থানায় প্রেরন করে। পহেলা ফেব্রুয়ারি মামলা রুজু করা হলেও ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কোন আসামি ধরতে পারেনি থানা পুলিশ। মামলার বাদীনি বলছে আসামিরা প্রকাশ্যে ঘুরছে কিন্তু পুলিশ আসামি দেখেও না দেখার ভান করছে।
জানা যায়,আব্দুস সালাম মোর্শেদী দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার আটোয়ারী উপজেলা প্রতিনিধি।স্থানীয়রা জানান, সালাম একজন স্কুল পড়ুয়া নাবালিকা মেয়েকে নিয়ে ভাগিয়ে গেছে।এবিষয়ে ওই মেয়ের বাবা থানায় একটি সাধারন ডায়েরি করেছেন বলে দৈনিক সকালের সময় প্রতিনিধি কে জানান।
মামলা সূত্রে জানা যায়,গত কয়েক বছর আগে তোড়িয়া ডুহাপাড়া এলাকার মোস্তাফিজুর রহমানের মেয়ে তহমিনা বেগমের সাথে একই উপজেলার তোড়িয়া কালিবাড়ী এলাকার মইনুল হকের ছেলে আব্দুস সালাম মোর্শেদীর সাথে সাড়ে ৫ লাখ টাকা দেনমোহর করে ইসলামি শরা শরিয়ত মোতাবেক বিয়ে হয়।পরে ঘর সংসার করতে থাকলে তাদের একটি সন্তানের জন্ম হয়।পরবর্তীতে শ্বাশুড়ি ও শ্বশুড়ের কুপরামর্শে ৫ লাখ টাকা যৌতুকের দাবীতে প্রায় সময় ধরে মারপিট ও নির্যাতন করে বাদীকে। এনিয়ে স্থানীয় ভাবে আপোষ করে বাড়িতেও নিয়ে যায় বিবাদীরা।সম্প্রতি ২৫ জানুয়ারী যৌতুকের দাবীতে বাদীকে আবারও মারপিট করে, এতে বাদীর মাথায় হাড়কাটা জখম হয়।পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাদী বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ দশ দিনেও কোন আসামি গ্রেফতার করতে পারেনি।এদিকে গত বৃহস্পতিবার সালেহা খাতুন ও মঞ্জু বেগম নামের দুইজন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
মামলার বাদী তহমিনা বেগম বলেন,বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছি কিন্তু তারা আমাদের কয়েকদিন ঘুরিয়ে সময় নষ্ট করে পরে আমাদের বলে আপনারা আদালতে মামলা করেন।পরে আদালতে মামলা করেছি।মামলা রুজুর দশ দিন হল, এখনও পুলিশ আসামি ধরেনা।আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে।
এবিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো.সোয়েল রানা জানান,মামলা রুজু করা হয়েছে।তবে আসামী আটকের বিষয়টি জানতে চাইলে ফোনটি কেটে দেন তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com