• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পুলিশের গুলিতে নিহত আসিফ হাসানের কবর জিয়ারত করলেন জাতিয়তাবাদী আইনজীবী ফোরাম

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি / ২৮৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
পুলিশের গুলিতে নিহত আসিফ হাসানের কবর জিয়ারত করলেন জাতিয়তাবাদী আইনজীবী ফোরাম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত দেবহাটার বীর শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরার নেতৃবৃন্দ। নর্দান বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাতক্ষীরা জেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের মাহমুদ আলমের ছেলে আসিফ হাসান আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন।

 

এই বীর শহীদ আসিফ হাসানের কবর ১৭ আগস্ট শনিবার দুপুরে জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, সাতক্ষীরা জজকোর্টের সাবেক এ.পি.পি, বিশিষ্ট সাংবাদিক এ.বি.এম সেলিম।উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের এ্যাড. এম এ শহিদ হাসান শহিদ, সাতক্ষীরা জজকোর্টের এ্যাড. নূরুল আলম, এ্যাড. মিজানুর রহমান বাপ্পী, এ্যাড. অসীম কুমার মন্ডল, এ্যাড. আমিনুল ইসলাম, এ্যাড. রফিকুল ইসলাম খোকন, এ্যাড. মনিরুল ইসলাম, এ্যাড. সোহরাব হোসেন বাবলু, এ্যাড. তোহা কামাল উদ্দিন হীরাসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

আসিফ হাসানের কবর জিয়ারত ও দোয়া শেষে তার পিতা-মাতা এবং পরিবারের সদস্যদের সাথে সমবেদন জানান এবং পরিবারের সার্বিক বিষয়ে কথা বলেন। এসময় নেতৃবৃন্দ বলেন, পরিবার যদি আসিফ হাসানের খুনীদের বিরুদ্ধে মামলা করতে চান তাহলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মামলার খরচ দিবে এবং বিনা খরচে সকল প্রকার আইনী সহায়তা দিবে।

 

নেতৃবৃন্দ আরো বলেন, কোটা আন্দোলনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-ছাত্রী এবং নিহত জনগনের জন্য গভীর শোক জানান এবং খুনীদের বিচার দাবি করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com